BJP To TMC Joining: মোদী আসার আগেই ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

Purulia: পুরুলিয়ার বিজেপি সাংসদ কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের অভিযোগ, তৃণমূল দল বর্তমানে কোম্পানিতে পরিণত হয়েছে। এই দলে কর্মীদের কোনও সম্মান নেই।

BJP To TMC Joining: মোদী আসার আগেই ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বিজেপিতে যোগদানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 18, 2026 | 5:31 PM

পুরুলিয়া: রবিবার সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তাঁর সভার আগেই বড়সড় ভাঙন ধরল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিদ্যুৎ পর্ষদ ইউনিয়নের সহ সম্পাদক সম্মানীয় শ্রী নৃপতি রাজোয়াড়, তৃণমূল নেতা রাজেশ মাহাতো তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন।

পুরুলিয়ার বিজেপি সাংসদ কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের অভিযোগ, তৃণমূল দল বর্তমানে কোম্পানিতে পরিণত হয়েছে। এই দলে কর্মীদের কোনও সম্মান নেই।

অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “তৃণমূল কংগ্রেসের কয়েকজন লিডার, ওঁর নাম ডাক আছে। উনি ভুলে গিয়েছেন তৃণমূল কংগ্রেস শেষের দিকে। ভাল মানুষ তৃণমূলে থাকতে চান না। এটা শুধু যাঁরা মনে করছেন পরিবর্তন হবে তারা সবাই বিজেপিতে যোগদান করছে। গতকাল তৃণমূল যেভাবে হাতেহাত মিলিয়ে মায়ের উপর অত্যাচার করলেন এটা তার প্রতিবাদ।”

Follow Us