Bangladeshi Infiltrator: ১০ মিনিটের গ্যাপ, এর মধ্যেই হয়ে যেত ‘আসল খেলা’, বাংলাদেশ ফেরত যাওয়ার আগে সব ফাঁস করে দিল অনুপ্রবেশকারীরা

Illegal infiltrators India: অনেক অনুপ্রবেশকারী আবার জানিয়েছে যে একটা নেটওয়ার্ক ছিল, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও অন্তর্ভুক্ত ছিল, তারা এপারে এসে বাংলাদেশিদের ভুয়ো নথি তৈরি করে দিত। মোটা টাকা দিতে হত এর বদলে।  ভুয়ো পরিচয়পত্র দিয়ে তারা এমনকী ভোটও দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। 

Bangladeshi Infiltrator: ১০ মিনিটের গ্যাপ, এর মধ্যেই হয়ে যেত আসল খেলা, বাংলাদেশ ফেরত যাওয়ার আগে সব ফাঁস করে দিল অনুপ্রবেশকারীরা
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 29, 2026 | 5:14 PM

কলকাতা: রাজ্যে আর ঠাঁই নেই অনুপ্রবেশকারীদের (Infiltrator)। নতুন বিজেপি সরকার ঘোষণা করেছে যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। ইতিমধ্য়েই প্রতিটি জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার (Holding Centre)। সেখানে অনুপ্রবেশকারীদের পাঠানো হচ্ছে। এরপরে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হবে তাদের দেশে। এর মধ্যেই কিন্তু অনেক অনুপ্রবেশকারী নিজে থেকেই দেশ ছাড়তে শুরু করেছেন। হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে (Bangladesh) ফেরার হিড়িক পড়ে গিয়েছে। দেশ ছাড়ার আগে তারাই ফাঁস করে দিলেন যে ভারতে কীভাবে অনুপ্রবেশ করছিলেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বলছেন, কেউ নদী পার করে ভারতে ঢুকেছিলেন। কেউ আবার দালাল ধরে অনুপ্রবেশ করেছিলেন রাতের অন্ধকারে। এক অনুপ্রবেশকারী জানিয়েছেন, মাত্র ১০ মিনিট সময় থাকে, বিএসএফের পেট্রোলিংয়ের মাঝে যখন ওই অংশ ফাঁকা হয়, সেই সুযোগেই ভারতে ঢুকে পড়তে হত। দালালরাই এই কাজ করে।

অনেক অনুপ্রবেশকারী আবার জানিয়েছে যে একটা নেটওয়ার্ক ছিল, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও অন্তর্ভুক্ত ছিল, তারা এপারে এসে বাংলাদেশিদের ভুয়ো নথি তৈরি করে দিত। মোটা টাকা দিতে হত এর বদলে।  ভুয়ো পরিচয়পত্র দিয়ে তারা এমনকী ভোটও দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হবে না, তাদের আদালতেও তোলা হবে না। সোজা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, তারা পুশব্যাক করবে।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “যেহেতু অনুপ্রবেশকারীরা নিজে থেকেই ফিরে যাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না।”

Follow Us