Royal Bengal Tiger Attack: চারিদিক চুপচাপ, একটাও শব্দ নেই! আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এল ‘সে’, সাক্ষাৎ যমদূতের মতোই টেনে নিয়ে গেল মৎসজীবীকে

Sunderban: মুহূর্তের মধ্যে প্রদীপ রায়কে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা দূর থেকে গোটা ঘটনাটি দেখলেও, বাঘের সামনে অসহায় হয়ে পড়েন তাঁরা। সহকর্মীর প্রাণ বাঁচাতে কার্যত কিছুই করার ছিল না তাঁদের।

Royal Bengal Tiger Attack: চারিদিক চুপচাপ, একটাও শব্দ নেই! আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এল সে, সাক্ষাৎ যমদূতের মতোই টেনে নিয়ে গেল মৎসজীবীকে
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2026 | 7:29 PM

ঝড়খালি: পেটের তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল। বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধ মৎস্যজীবী। মৃতের নাম প্রদীপ রায় ওরফে বাবু (৭০)। তাঁর বাড়ি ঝড়খালি ৪নং আশ্রম পাড়া এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর প্রদীপ রায় তাঁর কয়েকজন সঙ্গীর সঙ্গে নৌকা নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ১০ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবনের নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকার উত্তর পাড়ে তাঁরা যখন কাঁকড়া ধরছিলেন, ঠিক সেই সময় জঙ্গল থেকে দক্ষিণরায় অতর্কিতে হামলা করে। জঙ্গল থেকে বেরিয়ে সোজা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে প্রদীপ রায়কে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা দূর থেকে গোটা ঘটনাটি দেখলেও, বাঘের সামনে অসহায় হয়ে পড়েন তাঁরা। সহকর্মীর প্রাণ বাঁচাতে কার্যত কিছুই করার ছিল না তাঁদের। অবশেষে তাঁরা বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা জানায়।

এই খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রদীপ রায়ের আত্মীয়স্বজনরা। ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানা, বনদফতরের আধিকারিকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us