Local Train Cancelled: শিয়ালদহ ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ লোকাল, রবিবার কোন কোন ট্রেন চলবে না, দেখে নিন

Local Train Cancelled in Sealdah Division: পূর্ব রেল সূত্রে খবর, ২৯ অগস্ট শনিবার রাত থেকে ৩০ আগস্ট রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক চলবে। সময় হল রাত ১২টা থেকে সকাল ৭টা। মোট ৪২০ মিনিট। রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনের ডিএন/মেন লাইনে পয়েন্ট নং. ২০৮বি/২১৯এ-র পয়েন্ট কনভার্সনের কাজ হবে।

Local Train Cancelled: শিয়ালদহ ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ লোকাল, রবিবার কোন কোন ট্রেন চলবে না, দেখে নিন
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 28, 2026 | 6:47 PM

কলকাতা: ফের ট্রাফিক ব্লকের জেরে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train Cancelled)। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক (Traffic Bloc) থাকবে। শনিবার রাত থেকে ট্রাফিক ব্লক শুরু হবে। রবিবার সকাল পর্যন্ত চলবে। এর জেরে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, ২৯ অগস্ট শনিবার রাত থেকে ৩০ আগস্ট রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক চলবে। সময় হল রাত ১২টা থেকে সকাল ৭টা। মোট ৪২০ মিনিট। রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনের ডিএন/মেন লাইনে পয়েন্ট নং. ২০৮বি/২১৯এ-র পয়েন্ট কনভার্সনের কাজ হবে। ৫২ কেজি ডিএসএস-এর পরিবর্তে ৬০ কেজি ডিএসএস বসানো হবে। একইসঙ্গে ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট পরিবর্তনের কাজ করা হবে। গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিংয়ের ডিসকানেকশন ও রিকানেকশন করা হবে। কাজের সময় ট্র্যাক সার্কিট পরিবর্তন এবং নির্দিষ্ট সিগন্যালিং ব্যবস্থাতেও প্রভাব পড়বে। লাইন নম্বর ৬ ও ১১-এর মধ্যে যাতায়াতকারী সিগন্যাল প্রভাবিত হবে।

রবিবার কোন কোন লোকাল বাতিল?

  • শিয়ালদহ-হাবড়া (৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন)
  • শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন)
  • শিয়ালদহ-ডানকুনি (৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন)
  • শিয়ালদহ-রানাঘাট ( ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন)
  • শিয়ালদহ-হাবড়া ( ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন)

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত

৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল ৩০ অগস্ট দমদম জংশন পর্যন্ত চলবে। অর্থাৎ দমদমেই ট্রেনটির যাত্রা শেষ হবে।এরপর খালি রেকটি উপযুক্তভাবে শিয়ালদহে নিয়ে যাওয়া হবে।

কী জানিয়েছে রেল কর্তৃপক্ষ?

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের তথ্য জানাতে শিয়ালদহ স্টেশনে ঘনঘন ঘোষণা ও তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। রেলের দাবি, এই পয়েন্ট কনভার্সনের ফলে ট্র্যাক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ট্রেন চলাচলের নিরাপত্তা বাড়বে। ৩০ অগস্ট যাত্রার আগে ট্রেনের পরিষেবা সংক্রান্ত তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে শিয়ালদহ ডিভিশন। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের সহযোগিতার আবেদন জানিয়েছে রেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us