Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অগ্নিগর্ভ বারুইপুর, নির্যাতিতার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী

Baruipur minor physical assault case: ১১ বছরের নাবালিকা শনিবার বিকাল চারটের সময়ে বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায় না। রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়। 

Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অগ্নিগর্ভ বারুইপুর, নির্যাতিতার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী
উত্তপ্ত এলাকাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 05, 2026 | 3:21 PM

দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। উত্তপ্ত বারুইপুর। দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরপর গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। গণপিটুনির শিকার অভিযুক্তরা। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের- রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। মৃত নাবালিকার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ২ জনকে। এলাকায় ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বিষ্ণুপুর থানার আইসি-ও ঘটনাস্থলে পৌঁছেছেন।

জানা গিয়েছে, ১১ বছরের নাবালিকা শনিবার বিকাল চারটের সময়ে বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায় না। রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়।

বারুইপুর থানায় পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকারই চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবারের। রবিবার সকালে নাবালিকাক দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

তদন্তে নেমে পুলিশের হাতে এলাকার একটি সিসিটিভি ফুটেজ আসে। সেখানে একজনকে শনাক্ত করতে পারে পুলিশ। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাকি তিন জনের নাম। ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক প্রতিবেশী বলেন, “বাড়ির সামনে খেলছিল। সেখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি দরকার, যাতে আর না ঘটে।”

Follow Us