Gosaba News: মাছ ধরতে নেমেছিলেন পুকুরে, পায়ে ঠেকেছিল শক্ত কিছু, হাতে নিতেই ঠান্ডা স্রোত বয়ে গেল মেয়েটার শরীরে

অন্যদিকে, হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাস পাড়া এলাকায় একটি পুকুরে সকালে মাছ ধরতে আসেন জেলেরা। সেই সময় হঠাৎই পায়ে বাধে একটি ব্যাগ। আর ব্যাগটি ওঠাতেই দেখা যায় তার ভিতর থেকে বেরিয়ে আসছে একাধিক বন্দুক ও গুলি।

Gosaba News: মাছ ধরতে নেমেছিলেন পুকুরে, পায়ে ঠেকেছিল শক্ত কিছু, হাতে নিতেই ঠান্ডা স্রোত বয়ে গেল মেয়েটার শরীরে
পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 14, 2026 | 12:22 PM

দেবব্রত মণ্ডল ও দীপঙ্কর দাসের রিপোর্ট

গোসাবা: প্রতিদিনের মতো পুকুরে গিয়েছিলেন মেয়ে আর বাবা। জলের নামতেই পায়ের মধ্যে ঠেকল কিছু একটা। তখনই চমকে ওঠেন। আর তারপরই স্তম্ভিত হয়ে সেটি তোলার চেষ্টা করেন। আর যখন উঠল তখনই কার্যত মাথায় হাত। এ কী! পুকুরের জলের ভিতরে কি না আগ্নেয়াস্ত্র ? ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়।

সন্দেশখালি বাসন্তীর পর এবার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল গোসাবায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি বেলতলা এলাকায়। একটি ছোট দেশি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার বেলতলি এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে থাকা একটি পুকুরে নিজের মেয়েকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন পুকুরের মালিক আমজেদ সর্দার। মাছ ধরার সময় আমজেদের মেয়ের পায়ে শক্ত কিছু একটা বাধে। সেটিকে তুলতেই দেখা যায় প্ল্যাস্টিকের প্যাকেটে মোড়ান একটা বন্দুক রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোসাবা থানায়। পুলিশও দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়।

ওই নির্দিষ্ট পুকুর ছাড়াও আশপাশের কয়েকটি পুকুরে তল্লাশি অভিযান চালানো হয় গোসাবা থানার তরফে। কিন্তু আর কোথাও কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল এই পুকুরে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান পুলিশি ধরপাকড় এড়াতে ও প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলে দিয়ে গিয়েছে।

অন্যদিকে, হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাস পাড়া এলাকায় একটি পুকুরে সকালে মাছ ধরতে আসেন জেলেরা। সেই সময় হঠাৎই পায়ে বাধে একটি ব্যাগ। আর ব্যাগটি ওঠাতেই দেখা যায় তার ভিতর থেকে বেরিয়ে আসছে একাধিক বন্দুক ও গুলি। স্থানীয়রা খবর দেয় হাবরা থানায়। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। মোট তিন ধরনের গুলি এছাড়াও চারটি বন্দুক রয়েছে যে বন্দুক গুলি প্লাস্টিকে মোড়া।

Follow Us