Farmers in Bengal: ‘ধার করেছি… মেটাব কী করে!’, অকাল বৃষ্টিতে মাথায় হাত ওদের

Sundarban: চাষিদের অভিযোগ, জমিতে জল জমে ধান নষ্ট হচ্ছে। কাটা ধান ভিজে গিয়ে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ মহাজনের থেকে টাকা ধার করে চাষ করেছেন। কেউ জমানো পুঁজি কাজে লাগিয়েছেন। এই ধান বিক্রি করেই সারা বছর সংসার চলে। মহাজনের দেনা শোধ হয়।

Farmers in Bengal: ধার করেছি... মেটাব কী করে!, অকাল বৃষ্টিতে মাথায় হাত ওদের
ডুবল কৃষিজমিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 30, 2026 | 2:19 PM

সুন্দরবন: কালবৈশাখীর অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে বিস্তীর্ণ কৃষিজমি। ডুবে গিয়ে বিঘার পর বিঘা জমি। সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনার বোরো ধান চাষিরা রীতিমতো দুশ্চিন্তায়। জেলার অধিকাংশ জমিতে ধান পেকে গিয়েছে। অনেকেই ধান কাটার কাজ শুরু করেছিলেন। ঠিক সেই সময় বৃষ্টি নামায় কাটা ও পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা।

চাষিদের অভিযোগ, জমিতে জল জমে ধান নষ্ট হচ্ছে। কাটা ধান ভিজে গিয়ে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ মহাজনের থেকে টাকা ধার করে চাষ করেছেন। কেউ জমানো পুঁজি কাজে লাগিয়েছেন। এই ধান বিক্রি করেই সারা বছর সংসার চলে। মহাজনের দেনা শোধ হয়। এবার কী হবে, ভেবে পাচ্ছেন না তাঁরা।

কৃষকরা বলছেন, সব ধান পেকে গিয়েছিল। কয়েকদিনেই কেটে ঘরে তোলা যেত ধান। এক বৃষ্টিই সব শেষ করে দিল। এখন কীভাবে সংসার চলবে, দেনা শোধ করবেন কীভাবে, তা তাঁরা বুঝতে পারছেন না। তাহের আলি লস্কর, রমজান লস্কররা বলেন, “বিরাট ক্ষতি হয়ে গেল। ধার মেটাব কীভাবে জানি না।”

Follow Us