Trinamool Congress: ভাঙড়ে বিরাট ধস তৃণমূলে, হাজার খানেক তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে

Major setback for Trinamool in Bhangar: রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তপন কুমার মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জেলা কংগ্রস নেতৃত্বের দাবি,এই যোগদানের ফলে ভাঙড়ে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

Trinamool Congress: ভাঙড়ে বিরাট ধস তৃণমূলে, হাজার খানেক তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে
রাজনৈতিক মহলে জোর চর্চা Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 19, 2026 | 6:30 PM

বারুইপুর: শক্তি বাড়াচ্ছে হাত শিবির। ফের বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। বারুইপুরে ২ নম্বর জেলা জাতীয় কংগ্রেসের কার্যালয় হয়ে গেল বড়সড় যোগদান কর্মসূচি। সেখানেই ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। স্বভাবতই এ ঘটনাকে কেন্দ্র করে জেলা তথা এলাকার রাজনৈতিক আঙিনাতেও জোরদার চাপানউতোর শুরু হয়েছে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তপন কুমার মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জেলা কংগ্রস নেতৃত্বের দাবি,এই যোগদানের ফলে ভাঙড়ে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

রাজ্যে পালাবদলের পর থেকেই টালমাটাল অবস্থা ঘাসফুল শিবিরের। ধস নেমেছে উপরতলা থেকে নিচুতলা, সর্বত্রই। ভাঙছে ঘর। ভেঙে ছত্রখান কালীঘাট তৃণমূল। রোজই শক্তি বাড়াচ্ছে ঋতব্রত শিবির। পরিষদীয় দলের পাশাপাশি বড়সড় ভাঙন নেমেছে সংসদীয় দলেও। এই আবহে নিচুতলার ঘাসফুল কর্মীদের হাত আগেই ধরতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ, বিগত কয়েকদিনে সর্বত্রই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বহু কর্মী। এবার বড়সড় যোগদান পর্ব হয়ে গেল ভাঙড়ে। আর তাতেই হাত অনেকটাই শক্তি করে ফেলল  কংগ্রেস। 

দক্ষিণ ২৪ পরগনা ২ নম্বর জাতীয় কংগ্রেস জেলা কমিটির সভাপতি তপন কুমার মণ্ডল বলছেন, তৃণমূলের কাজে বীতশ্রদ্ধ হয়েই দল ছাড়ছেন কর্মীরা। একসঙ্গে এত কর্মীকে পেয়ে আগামীর জন্য অনেকটাই শক্তি বাড়ল কংগ্রেসের। ভীত শক্ত হল ভাঙড়ে। 

Follow Us