NIA raid at Shawkat Mollah House: সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

NIA detained TMC leader Shawkat Mollah’s son: তদন্ত শুরুর পর ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল আর এক দাপুটে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে। তারপরই শওকতকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অবশেষে এদিন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালির বাড়িতে চলে গেল জাতীয় তদন্তকারী সংস্থা।

NIA raid at Shawkat Mollah House: সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে
আটক ছেলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 04, 2026 | 8:30 AM

ভাঙড়: সাতসকালেই ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে এনআইএ। তাতেই জোর চাপানউতোর। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের খবর শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক আঙিনায়। একজনের মৃত্যুর খবরও মেলে। এ ঘটনাতেই আগে থেকেই পুরোদমে তদন্ত চালাচ্ছিল এনআইএ। এবার নতুন করে তদন্তে বেড়েছে গতি। সূত্রের খবর, সেই ঘটনার তদন্তেই এদিন শওকতের বাড়িতে হানা দেয় এনআইএ। 

তদন্ত শুরুর পর ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল আর এক দাপুটে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে। তারপরই শওকতকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অবশেষে এদিন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালির বাড়িতে চলে গেল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বাড়িতে নেই শওকত। আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাঁকে সঙ্গে নিয়েই মৌখালির বিভিন্ন প্রান্তে ঘোরেন তদন্তকারীরা। 

এদিকে বুধবারই ‘বড়দিন’ হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে গোটা দলটাই। বিগত কয়েকদিনের একটানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বুধাবর স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বসেই ক্ষোভ উগরে দিয়েছেন এককালের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঋতব্রতর সঙ্গেই আবার বুধবার রাতে দেখা করেন শওকত মোল্লা। সূত্রের খবর, ঋতব্রতর সঙ্গে বিধানসভায় মিনিট দশেক কথা হয় শওকতের। কথা হয় রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে। কথা বলেন বিরোধী দলনেতার ঘরেই। আচমকা শওকত-ঋতব্রত সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক মহলে চলছে চর্চা। 

Follow Us