Baruipur: ঘরের ভিতর ঢুকে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা

Baruipur: ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ ওঠা ওই যুবক বর্তমানে পলাতক। এই ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। নিগৃহীতার বাবা বলেন, "আমার মেয়ে একা ছিল ঘরে। সেই সময় ওই ছেলেটা ঘরে ঢুকে যায়।

Baruipur: ঘরের ভিতর ঢুকে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2026 | 6:08 PM

বারুইপুর: এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। বারুইপুর থানা এলাকার ঘটনা। সেই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আবার নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল সদস্যের ভাইপোর। গোটা ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।

পরিবার সূত্রে জানাগিয়েছে,অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে বিরক্ত করত বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই অভিযুক্ত নাবালিকার বাড়িতে ঢোকে। তারপর তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নাবালিকা চিৎকার-চেঁচামেচি শুরু করলে তাঁর মা পাশের বাড়ি থেকে দ্রুত বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর অভিযুক্ত নাবালিকার মায়ের উপরও চড়াও হয়।

ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ ওঠা ওই যুবক বর্তমানে পলাতক। এই ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। নিগৃহীতার বাবা বলেন, “আমার মেয়ে একা ছিল ঘরে। সেই সময় ওই ছেলেটা ঘরে ঢুকে যায়। তারপর হাত ধরে টানাটানি করে। আমরা অনেক দিন ধরে সহ্য করছি। আজ যখন এমন ঘটল মেয়ে তখন নিজের মুখে সবটা জানাল আমায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us