Kakdwip: কাকদ্বীপে নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষীর ২০ বছরের কারাদণ্ড

Kakdwip Physical Assault Case: দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানা এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় সাইকেলে চেপে যাওয়ার পথে তাকে দাদুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় শেখ সাকিব। এরপর শিশুটিকে পাশের একটি নির্জন পানবরজে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

Kakdwip: কাকদ্বীপে নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষীর ২০ বছরের কারাদণ্ড
ধর্ষণে সাজাপ্রাপ্ত দোষীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2026 | 10:31 AM

দক্ষিণ ২৪ পরগনা: ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শেখ সাকিব নামের এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। বিচারক কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও ছ’মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আইনজীবী দেবাশিস মিদ্দা জানিয়েছেন, ঘটনা ২০২২ সালের ৩ মার্চ রাতের। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানা এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় সাইকেলে চেপে যাওয়ার পথে তাকে দাদুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় শেখ সাকিব। এরপর শিশুটিকে পাশের একটি নির্জন পানবরজে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত।

নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দ্রুততার সঙ্গে চার্জশিট পেশ করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলাকালীন পেশ করা তথ্যপ্রমাণ ও সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত শেখ সাকিবকে দোষী সাব্যস্ত করে। আদালতের এই কঠোর রায়ে ন্যায়বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Loading...
Unable to load recommendations.
Follow Us