সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নুরপুরে বিরাট ক্ষতি, প্লাবনের আশঙ্কা

South 24 pgs: বুধবার সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরে যাওয়ার পথে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধাক্কা মারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে।

সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নুরপুরে বিরাট ক্ষতি, প্লাবনের আশঙ্কা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 13, 2026 | 8:07 PM

হুগলি: সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের ধাক্কায় দক্ষিণ ২৪ পরগনার নুরপুরের ফেরিঘাট সংলগ্ন নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দিয়েছে, বাঁধের বিভিন্ন জায়গায়। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি অমাবস্যার কোটালের জেরে জলস্তর বেড়ে যাওয়ায় উত্তাল হয়ে উঠেছে হুগলি নদী।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ভাঙনস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন ও পোর্ট ট্রাস্টের আধিকারিকরা। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, নুরপুরের ভাঙনস্থল পরিদর্শন করেন সেচমন্ত্রী অরূপ দাস। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার। তাঁরা বাঁধ মেরামতি প্রসঙ্গে কথা বলেন জেলা প্রশাসন ও সেচ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে।

বুধবার সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরে যাওয়ার পথে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধাক্কা মারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে।

২০২৫ সালের ১২ অগস্টেও একটি বিদেশি জাহাজ একই জায়গায় ধাক্কা মেরেছিল। সেই সময় নদীবাঁধ সহ নুরপুর ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নুরপুরের ভাঙনস্থল পরিদর্শন করলেন সেচমন্ত্রী অরূপ দাস। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার। বাঁধ মেরামত প্রসঙ্গে কথা বলেন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে।

Loading...
Unable to load recommendations.
Follow Us