Suvendu in Falta: ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে: শুভেন্দু
Suvendu in Falta: "রাষ্ট্রবাদীদের বুথে ওদের শূন্য করবেন। আমি কথা দিচ্ছি, বিজেপি নিজের সংকল্পপত্রে যা যা বলেছে তা কার্যকর করব। অমিত শাহ যা যা বলেছেন তা কার্যকর করব। নীতিন নবীন, শমিক ভট্টাচার্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তাই হবে। সঙ্গে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে।"
ফলতায় ভোটের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বৃহস্পতিবার রয়েছে সেখানে পুনরায় ভোট। সেই কারণে নির্বাচনের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।
কী কী বললেন শুভেন্দু এক নজরে…
শুভেন্দু অধিকারী: আর ওই পুষ্পা কোথায় গেল? ডাকাতটা কোথায়? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। গুণ্ডামি করতে দেব না, বাইক বাহিনীকে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, কোথায় পুষ্পা?কোথায় আপনি? নটোরিয়াস ক্রমিন্যাল এই জাহাঙ্গীর। আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম। আমার উপর ছেড়ে দিনয
শুভেন্দু অধিকারী: ১৯ তারিখ ঘুরব পুরো ফলতা। একুশে যাঁরা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়িদের যাব। সেখানে গিয়ে বড়দের প্রণাম করব, ছোটদের কোলাকুলি করব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, দলের বদল নয়, এটা দ্বিতীয় স্বাধীনতা। মহিলারা বলছেন, এটা আনন্দের অশ্রু। তাই একলক্ষের মার্জিন চাই।
শুভেন্দু অধিকারী: আমরা সংকল্পপত্রে যা বলেছি সব হবে। প্রতিটা করে দেব। ফলতার ফলাফলে সরকার বদল হবে না। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
শুভেন্দু অধিকারী: চিন্তা করবেন না, ধর্ম পালনে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত। কী অত্যাচার করেনি। দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন পরিবর্তন করেন।
শুভেন্দু অধিকারী: এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থীকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আমি বলেছি এখানকার পুলিশ অফিসারদের কল রেকর্ড ও হোয়াটস অ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-র নির্দেশে কারা কারা ডায়মন্ড হারবারে অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধু নাগরিকদের বিজেরি কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের। কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তার চ্যাট যখন তদন্তকারীরা সামনে আনবেন সেদিন দেখবেন আগের সরকারের কু-কীর্তি। আগের সরকারের মাথারা কতদূর পর্যন্ত নীচে নেমেছিল।
শুভেন্দু অধিকারী: জনগণনার কাজ আটকে রেখেছিল চালু করেছিল। বিএসএফকে জমি হস্তান্তর। অনুপ্রবেশকারীদের টাটা বাইবাই করা হবে। তিলোত্তমার ঘটনায় যাঁরা যাঁরা অত্যাচার করে প্রমাণ লোপাট করেছেন আগের মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর কথায় যাঁরা ঘুষ দিতে গিয়েছেন তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
শুভেন্দু অধিকারী: ফলতা দেবেন তো? দেবেন?কাজ শুরু।মাত্র ৮ দিন। কী কী করেছি আপনারা জেনেছেন। ৩২১ জন বিজেপি কর্মী শহিদ হন। প্রত্যেক পরিবারের উপযুক্ত কেউ থাকলে ১৮-৪৫ বছরের মধ্যে, বিজেপি চাকরি দেবে
শুভেন্দু অধিকারী:মাননীয় ভাইপো বাবু-আপনার লিপ্স অ্যান্ড বাইন্সের ২৪টা সম্পত্তি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস। কী করেছেন আপনারা? আমরা জানি না? পুলিশকে ব্যবহার করে এই গুণ্ডারা কী করেছে জানি না?
শুভেন্দু অধিকারী: আজ ডায়মন্ড হারবারে পান্নালাল হালদার স্বাগত জানাতে গেছে। এরা কেউ নন, আসল হল-গৌতম, শামিম, জাহাঙ্গীর, সেলিম। আমি শোভনদেবকে বলেছি, মাননীয় যদি রাজনৈতিক ব্যক্তি বাড়ি ছাড়া হয় পৌঁছে দেবে বিজেপি। কিন্তু শর্ত আছে। ২০২১ সালে ৫৭ জন বিজেপিকে খুন করা হয়েছিল। কাউন্টিং হলে মানস সাহা কে খুন করা হয়েছিল। সেখানে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা যদি বাড়ি ছাড়া হয় চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ১লক্ষ ১০ হাজার কর্মী বাড়ি ছাড়া।
শুভেন্দু অধিকারী: এই নির্বাচন শুধু MLA জেতানোর নির্বাচন নয়। এখানে লোকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। আইন হাতে তুলে নেবেন না।
শুভেন্দু অধিকারী: আমার এখানে আসতে লেট হল। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি। কুড়ি জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছি কতদিন ভোট দেননি? বলল, ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারেনি।
শুভেন্দু অধিকারী: রাষ্ট্রবাদীদের বুথে ওদের শূন্য করবেন। আমি কথা দিচ্ছি, বিজেপি নিজের সংকল্পপত্রে যা যা বলেছে তা কার্যকর করব। অমিত শাহ যা যা বলেছেন তা কার্যকর করব। নীতিন নবীন, শমিক ভট্টাচার্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তাই হবে। সঙ্গে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে