Falta TMC Leader: ‘গোপাল-দার মেয়ের থেকে ৫ হাজার…সুমনের মায়ের থেকে ৯ হাজার ৫০০, আর লালের মায়ের থেকে ১৮ হাজার…’, কাটমানির টাকা বলে বলে ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা

TMC news: ঘটনাটি ঘটেছে ফলতায়। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকার। অভিযোগ, তৃণমূল কর্মী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ফলতা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরাজয়ের পর ওই দুই কর্মী গা-ঢাকা দেন।

Falta TMC Leader: গোপাল-দার মেয়ের থেকে ৫ হাজার...সুমনের মায়ের থেকে ৯ হাজার ৫০০, আর লালের মায়ের থেকে ১৮ হাজার..., কাটমানির টাকা বলে বলে ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা
ফলতার তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 14, 2026 | 1:25 PM

ফলতা: লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মহিলারা। একজন লোকও রয়েছেন। আর তারপর এক যুবক সামনে এলেন। তাঁর হাতে টাকা। সেই টাকা তুলে দিয়ে বললেন, ‘যে টাকা নিয়ে ছিলাম, সেটা ফেরত দিলাম…’

ঠিক কী ঘটেছে?

ঘটনাটি ঘটেছে ফলতায়। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকার। অভিযোগ, তৃণমূল কর্মী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ফলতা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরাজয়ের পর ওই দুই কর্মী গা-ঢাকা দেন।

পরে গ্রামবাসীদের চাপের মুখে এলাকায় ফিরে উপভোক্তাদের হাতে কাটমানির টাকা ফেরত দেন। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা অভিযোগ করে বলেন, ঠসরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ‘জাহাঙ্গির বাহিনী’। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

অভিযুক্ত তৃণমূল কর্মীরা বলেন, “ছাব্বিশের ভোটের আগে আমাদের টাকা তুলতে বলছিল। আমাদের সভাপতি সৌমিত্র মণ্ডল সেই টাকা আমরা তুলেছি। সেইগুলোই ফিরিয়ে দিলাম। আমরা লালের মায়ের কাছ থেকে ১৮ হাজার টাকা, গোপাল-দার মেয়ের থেকে ৫ হাজার টাকা, সুমনের মায়ের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলেছিলাম। ওই টাকা আমরা হস্তান্ত করছি।”

Follow Us