Jaynagar Mazilpur: ‘বাংলাদেশিরা শরণার্থী যদি হয়, আমরা এখানে জন্মেও নাম বাদ কেন যাবে?’, প্রশ্ন তুললেন হাসিনা শেখ

সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় দেখা গিয়েছে জয়নগর ২ ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের বামনের চক ২৫২ নম্বর বুথের ১০৫৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১৫৪ জন মহিলা রয়েছেন। আর ১৩২ জন পুরুষ। তাঁদের দাবি, এরা প্রত্যেকেই বৈধ ভোটার।

Jaynagar Mazilpur: বাংলাদেশিরা শরণার্থী যদি হয়, আমরা এখানে জন্মেও নাম বাদ কেন যাবে?, প্রশ্ন তুললেন হাসিনা শেখ
ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2026 | 11:01 PM

জয়নগর: জ্বলছে আগুন। পথে সাধারণ জনগণ। অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে ২৮৬ জনের। জানা যাচ্ছে, জয়নগরের একটি বুথ থেকে এই ২৮৬ জনের নাম বাদ পড়েছে। তারপরই সরব তাঁরা।

সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় দেখা গিয়েছে জয়নগর ২ ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের বামনের চক ২৫২ নম্বর বুথের ১০৫৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১৫৪ জন মহিলা রয়েছেন। আর ১৩২ জন পুরুষ। তাঁদের দাবি, এরা প্রত্যেকেই বৈধ ভোটার। বেআইনি ভাবে এদের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে সোমবার এলাকায় বেলে রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভে সামনের সারিতে ছিলেন মহিলারা। তাঁরা ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই বিক্ষোভকারীরা।

হাসিনা শেখ বলেন, “১৯৯৫ সালে তৈরি হয়েছিল ভোটার কার্ড। ২০০২ সালে কোনও কারণে নামটা বাদ গিয়েছে। তখন যে হ্যারাসমেন্ট করেছিল সেটার ভুক্তভোগী আমরা আজ হচ্ছি। বিজেপি সরকার অত্যাচার করছে। ওঁর বাবার জমি আছে। আমরা তো এখানকার লোক। যাঁরা বাংলাদেশ থেকে তাঁরা শরণার্থী আর আমরা এখানে জন্মেছি আমাদের নাম বাদ? আমাদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

Follow Us