Nabanna: বদলে গেল কন্যাশ্রী ও সবুজসাথী প্রকল্পের নাম, সুযোগ-সুবিধা কি একই থাকছে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Kanyashree-Sabujsathi renamed: ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পে ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের দেওয়া হত সাইকেল। বিনামূল্যেই সাইকেল বিতরণ করত বিগত সরকার।

Nabanna: বদলে গেল কন্যাশ্রী ও সবুজসাথী প্রকল্পের নাম, সুযোগ-সুবিধা কি একই থাকছে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

Jul 30, 2026 | 9:04 AM

কলকাতা: তৃণমূল (TMC) সরকারের আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের নাম বদল করেছে শুভেন্দু-সরকার (Suvendu Adhikari)। বাংলায় নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বেড়েছে বরাদ্দ। অন্যদিকে, যুবসাথী হয়েছে যুবশক্তি। এবার সেই তালিকায় জুড়ল আরও দু’টি নাম। কন্যাশ্রী (Kanyashree) ও সবুজসাথী (Sabujsathi) প্রকল্প। তৃণমূল সরকারের আমলের এই দু’টি প্রকল্পের নাম পরিবর্তন করা হল। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে প্রকল্পের নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

নাম পরিবর্তন করে কী রাখা হল?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পে নাম বদল করে রাখা হয়েছে কন্যা-রত্ন। অন্যদিকে, সবুজ-সাথী প্রকল্পের নাম হয়েছে সারথি। তৃণমূলের আমলে ১৪ অগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হত। এবারও তা পালন করা হবে। তবে, আর কন্যাশ্রী কন্যা-রত্ন দিবস হিসেবে পালন করা হবে। প্রকল্পের নাম বদলানোর সঙ্গে সঙ্গে কি সুযোগ-সুবিধাতেও পরিবর্তন আনা হবে?

প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে আগে যেমন সাইকেল বিতরণ চলত, তেমনই চলবে। শুধু নাম পরিবর্তন হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সুযোগ-সুবিধায় কোনও কাঁটছাট করা হবে না। এমনই ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্য। এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী দিনে পরিকাঠামোয় কোনও বদল আনা হবে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।

কন্যাশ্রী প্রকল্প

২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পে ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। মূলত এই প্রকল্পের লক্ষ্য় হল ছাত্রীদের স্কুলছুট আটকানো, বাল্যবিবাহ রোধ ও ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। প্রকল্পের ২৫ হাজার টাকা মূলত তিন ধাপে দেওয়া হত। প্রথমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের প্রতি বছর এক হাজার টাকা করে অনুদান দেওয়া। এরপর পরের ধাপে অবিবাহি ১৮ বছর পূর্ণ হওয়া ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া, বিজ্ঞান ও কলা বিভাগের স্নাতকোত্তর ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়।

সবুজ সাথী প্রকল্প

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের দেওয়া হত সাইকেল। বিনামূল্যেই সাইকেল বিতরণ করত বিগত সরকার। নতুন সরকারও একইভাবে সাইকেল বিতরণ করবে। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরই শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল, সাধারণ মানুষের সুবিধার্থে চালু থাকা কোনও জনকল্যাণমুখী প্রকল্পই বন্ধ করা হবে না ৷ প্রতিশ্রুতি মতোই সব প্রকল্প চালু রাখা হচ্ছে। উল্টে সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। শুধু বদলে দেওয়া হচ্ছে বিগত সরকারের দেওয়া প্রকল্পের নাম।

Loading...
Unable to load recommendations.
Follow Us