Islampur Hospital: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইসলামপুর হাসপাতালে উত্তেজনা-ভাঙচুর! চিকিৎসক-নার্সকে মারধরের অভিযোগ

Islampur Hospital Agitation: খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই সময় পুলিশ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার জেরে হাসপাতালের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

Islampur Hospital: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইসলামপুর হাসপাতালে উত্তেজনা-ভাঙচুর! চিকিৎসক-নার্সকে মারধরের অভিযোগ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: Tv9 Bangla

Jul 24, 2026 | 10:17 PM

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট 

ইসলামপুর: রোগীর মৃত্যুকে কেন্দ্র শুক্রবার ব্যাপক উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ একাধিক ব্যক্তিকে আটকও করেছে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া সংলগ্ন বিহার এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন নামে এক বৃদ্ধাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর জানার পরই রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা হাসপাতালের বিভিন্ন বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক মৃগাঙ্ক শেখর বোস, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন। ঘটনায় হাসপাতালে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই সময় পুলিশ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার জেরে হাসপাতালের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে হাসপাতালের কর্মীদের সঙ্গে। এদিকে ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন নার্সরা। পাল্টা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে দেখা যায় তাঁদের। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতেও সরব হয়েছেন।  

Follow Us