Rail Station: ভারতের শেষ স্টেশন রয়েছে বাংলাতেই, গান্ধীজি-নেতাজির স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আজও

Rail Station: ব্রিটিশ আমলে তৈরি সেই স্টেশনের অনেক ঐতিহাসিক গুরুত্বও আছে। কলকাতা ও ঢাকার মধ্যে একসময় সংযোগ স্থাপন করত এই স্টেশন।

Rail Station: ভারতের শেষ স্টেশন রয়েছে বাংলাতেই, গান্ধীজি-নেতাজির স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আজও
Image Credit source: Getty Image

Dec 05, 2024 | 8:37 PM

কলকাতা: বিশ্বের সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় সব জায়গায় রয়েছে রেলপথ। পাহাড়ের গা ঘেঁষে, সমুদ্রের ওপরে থাকা সেতু দিয়েও চলে ট্রেন। বেশিরভাগ রেলপথই তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। পরবর্তীতে সেই সব রেলপথের চেহারা পাল্টেছে, সম্প্রসারিত হয়েছে অনেক লাইন। তবে সেই নেটওয়ার্কের শেষ কোথায় জানেন? কোথায় গিয়ে থেমে যায় সব রেলপথ?

পশ্চিমবঙ্গেই আছে ভারতের শেষ রেল স্টেশন। মূলত ভৌগলিক কারণেই এই স্টেশনকে শেষ রেল স্টেশন বলে চিহ্নিত করা হয়। কোনও ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে না বা এই স্টেশনে এসে যাত্রাও শেষ করে না। দেশের শেষ প্রান্তে এক পাহারাদারের মতো যেন দাঁড়িয়ে আছে সেই স্টেশন।

ব্রিটিশ আমলে তৈরি সেই স্টেশনের অনেক ঐতিহাসিক গুরুত্বও আছে। কলকাতা ও ঢাকার মধ্যে একসময় সংযোগ স্থাপন করত এই স্টেশন। সেই সময় এই স্টেশনের ওপর দিয়ে যাত্রা করেছেন মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষ চন্দ্র বসুও।

মালদহের হবিবপুরে অবস্থিত এই স্টেশনের নাম ‘সিঙ্গাবাদ’। স্টেশনের নামের তলায় লেখা আছে, ভারতের শেষ স্টেশন। তবে এখন আর এই স্টেশনে থামে কোনও যাত্রীবাহী ট্রেন। শুধুমাত্র মালগাড়ি যায় এই স্টেশনের ওপর দিয়ে। তবে স্বাধীনতার আগে থেকে শুরু করে ১৯৭১ সালে বাংলাদেশ গঠন হওয়া পর্যন্ত এই স্টেশন চালু ছিল।

Follow Us