Bankura News: ড্রাগ কন্ট্রোলের আধিকারিক সেজে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ২

Bankura: ওষুধ ব্যবসায়ী প্রাথমিকভাবে ভয় পেয়ে ওই দুই যুবককে ১ হাজার টাকা দেন। পরে ওই ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি জালিয়াতির শিকার হয়েছেন। এরপরই তিনি ওই দুই দুস্কৃতীকে আটকে রেখে খাতড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ২ জনকে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

Bankura News: ড্রাগ কন্ট্রোলের আধিকারিক সেজে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ২
বাঁকুড়ায় গ্রেফতার ২Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2026 | 5:26 PM

বাঁকুড়া: নিজেদের ড্রাগ কন্ট্রোলের আধিকারিক পরিচয় দিয়ে লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে একের পর এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পরিকল্পনা করেছিল দুই ব্যক্তি। কিন্তু গোড়াতেই হাতেনাতে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত। জানা গিয়েছে, বাঁকুড়ার খড়বন এলাকার একটি ওষুধ দোকানের মালিকের সন্দেহ হওয়ায় ওই দুই অভিযুক্তকে আটকে রাখে। এরপর খবর দেওয়া খাতড়া থানায়। পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

নিজেদের ড্রাগ কন্ট্রোল আধিকারিক হিসাবে ভুয়ো পরিচয় দিয়ে জঙ্গলমহলের একের পর এক ওষুধ দোকানে হানা দিয়েছিল দুই যুবক। ধৃতরা পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার বাসিন্দা বিবেক বেরা ও বাঁকুড়ার হেলনা শুশুনিয়া গ্রামের বাসিন্দা সন্টু মুখোপাধ্যায়। অভিযোগ, প্রথমেই ওই দুই ব্যক্তি টার্গেট করে খাতড়ার খড়বন এলাকার একটি ওষুধ দোকানকে। ওষুধ কেনার নাম করে ওই দোকানে গিয়ে নিজেদের ড্রাগ কন্ট্রোলের আধিকারিক পরিচয় দেয়। এরপর দোকানদারের কাছে ড্রাগ ও ট্রেড লাইসেন্স দেখাতে বলে ওই দুই দুস্কৃতী। ওষুধ ব্যবসায়ী ওই দুজনকে নিজেদের পরিচয়পত্র দেখাতে বললে শুরু হয় হুমকি।

অভিযোগ, ড্রাগ ও ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে পাল্টা ১০ হাজার দাবি করে ওই দুই যুবক। ওষুধ ব্যবসায়ী প্রাথমিকভাবে ভয় পেয়ে ওই দুই যুবককে ১ হাজার টাকা দেন। পরে ওই ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি জালিয়াতির শিকার হয়েছেন। এরপরই তিনি ওই দুই দুস্কৃতীকে আটকে রেখে খাতড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ২ জনকে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

 

Follow Us