
কলকাতা : পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ড (WBJEEB) আজ ১৫ মে, পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। যে সমস্ত পরীক্ষার্থী বি.টেক (B. Tech), বি.ফার্মা (B. Pharma) ও বি.আর্ক (B. Arch) কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEE পরীক্ষায় নাম নথিভুক্ত করেছেন, তাঁরা আজ WBJEE-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীরা ২৪ মে, বিকেল ৪ টে পর্যন্ত এই অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন।
লগ ইন করার জন্য কী কী তথ্য দরকার?
১. অ্যাপ্লিকেশন নাম্বার
২. পাসওয়ার্ড বা জন্ম তারিখ
৩. লগ ইন পেজে দেখানো ক্যাপচা (Captcha) বা সিকিউরিটি কোড
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে?
১. প্রথমে WBJEE-র অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee খুলুন।
২. হোমপেজে থাকা ‘Candidate Activity Board’-এ গিয়ে ‘WBJEE 2026 Admit Card’ লিঙ্কে ক্লিক করুন।
৩. অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন।
৪. স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা বা সিকিউরিটি কোড লিখুন।
৫. অ্যাডমিট কার্ড দেখার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সাবমিট করুন।
৬. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে। সেটির একটি PDF File ডাউনলোড করুন ও ভবিষ্যতে ব্যাবহারের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।
এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট খুলুন – wbjeeb.nic.in/wbjee