West Bengal Government Formation: পালাবদলের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ হবে, দাবি শাহের

Bengal Assembly Election Results 2026 Updates in Bengali: কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন। তারপর সেখান থেকে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন। সঙ্গে রয়েছেন শমীক ভট্টাতার্য, শুভেন্দু অধিকারীরা।

West Bengal Government Formation: পালাবদলের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ হবে, দাবি শাহের
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2026 | 11:54 PM

বঙ্গে নতুন সরকার গঠন সময়ের অপেক্ষা। আগামিকালই শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন। তারপর সেখান থেকে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন। সঙ্গে রয়েছেন শমীক ভট্টাতার্য, শুভেন্দু অধিকারী। আজই মুখ্যমন্ত্রী পদে নাম চূড়ান্ত হবে। দিনভর সেদিকে নজর থাকবে। এছাড়া আজ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার বেড়েছে। রাজ্যে প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 May 2026 05:45 PM (IST)

    আমি নয়, আমরা শব্দে বিশ্বাসী : শুভেন্দু

    শুভেন্দু অধিকারী কী বললেন

    • আমি নয়, আমরা শব্দে বিশ্বাসী
    • দলের জন্য প্রাণপাত করা বিজেপি কর্মীদের স্বপ্নপূরণ করব
    • সন্দেশখালি থেকে আরজি কর করকাণ্ডের তদন্তে কমিশন বসবে, যারা অভিযুক্ত তাদের শাস্তি দেওয়া হবে
    • পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করতে হবে
    • প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কমিশন বসানো হবে। যাঁরা সরকারি অর্থ নয়ছয় করেছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে
    • প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব
    • সঙ্কল্পপত্রের প্রতিটা প্রতিশ্রুতি সময়ের মধ্যে পূরণ করব
    • কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করি
  • 08 May 2026 05:28 PM (IST)

    Amit Shah: বিজেপি এবার বাংলায় কী কী করবে? জানালেন শাহ

    • বাংলা, ত্রিপুরা, অসমে বিজেপি সরকার, বন্ধ হবে অনুপ্রবেশ: অমিত শাহ
    • সীমান্ত থেকে বন্ধ হবে গরুপাচার: অমিত শাহ
    • বাম আমলের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মমতার আমলে। এখন ভয়মুক্ত পরিবেশ। গত ৫ দশক বাংলার দুঃস্বপ্ন ছিল। এতদিনে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ। ৯ জেলা এমন রয়েছে, যেখানে দিদি খাতাও খুলতে পারেননি।: অমিত শাহ
    • বাংলার সীমা সুরক্ষিত করে গোটা দেশের সীমান্ত সুরক্ষিত করা হবে। আমি সারা দেশে ঘুরেছি, কেরল ও বাংলার মতো এত হিংসা আমি কোথাও দেখিনি: অমিত শাহ
    • গোটা বাংলা থেকে এক এক করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বার করা হবে। বাংলা অনুপ্রবেশকারী মুক্ত হবে, এটা দেশের সুরক্ষার বিষয়: অমিত শাহ
  • 08 May 2026 05:14 PM (IST)

    সোনার বাংলার স্বপ্নপূরণ হবে : শাহ

    পরিবর্তনের জন্য বাংলা কোটি কোটি মানুষকে অভিনন্দন, বললেন অমিত শাহ

     

    আর কী বললেন অমিত শাহ?

    • এতদিনে শ্যামপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ
    • সোনার বাংলার স্বপ্নপূরণ করা হবে
    • বাংলা, ত্রিপুরা, অসমে বিজেপি সরকার, বন্ধ হবে অনুপ্রবেশ
    • সীমান্ত থেকে বন্ধ হবে গরুপাচার
    • দেশের সুরক্ষায় যে বড়সড় ফাঁক ছিল তা আর থাকবে না
    • ৯৩ শতাংশ ভোট পড়েছে বাংলায়, কোনও মৃত্যু হয়নি
    • মোদীর নেতৃত্ব ভরসা করেছে বাংলা
    • মমতার ঘরে ঢুকে মমতাকে হারিয়েছেন শুভেন্দু
    • অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব
    • ৯ জেলায় খাতায় খুলতে পারেনি তৃণমূল

     

  • 08 May 2026 04:59 PM (IST)

    বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    বাংলার নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পরিষদীয় নেতা হিসে শুভেন্দুর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা পেল নবম মুখ্যমন্ত্রী। ৫৫ বছর পর জেলা থেকে পেল মুখ্যমন্ত্রী

  • 08 May 2026 04:49 PM (IST)

    নীতি আয়োগে ভবনে দায়িত্ব গ্রহণ অশোক লাহিড়ির

    আজ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অশোক লাহিড়ি। নীতি আয়োগের বিদায়ী ভাইস চেয়ারম্যান-সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নীতি আয়োগ ভবনে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

  • 08 May 2026 03:20 PM (IST)

    কাল শপথ, আজ শহরে মণিপুরের মুখ্যমন্ত্রী

    শহরে এলেন মনিপুরের মুখ্যমন্ত্রী ইয়াম্নাম খেমচান্দ সিং । শুক্রবার দুপুরে তিনি কলকাতা এসে পৌঁছান। আগামিকাল ব্রিগেড গ্রাউন্ডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে শহরে এলেন তিনি।

  • 08 May 2026 01:59 PM (IST)

    বৈঠকে অমিত শাহ, উপস্থিত কোন কোন বিধায়ক?

    নিউটাউনের হোটেলে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর,  বৈঠকে হাজির হয়েছেন সুনীল বানসল, অমিত মালব্য, বিপ্লব দেব, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল ও শংকর ঘোষ।

  • 08 May 2026 01:41 PM (IST)

    মধ্যমগ্রামের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    মধ্যমগ্রামের ঘটনায় নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত রয়েছে প্রায় ৭ থেকে ৮ জন। দু’টি বাইক ও একটি চারচাকা গাড়ি ছাড়াও একটি লাল গাড়ি ব্যবহার করা হয়। যেখানে বাড়তি লোক অভিযানের জন্য রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কমপক্ষে দুইজন শার্প সুটার ছিল এই অপারেশনে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে একটি দল গিয়েছে তদন্তের জন্য। বারাসত ১১ নম্বর রেল গেটের কাছে একটি বাইক উদ্ধার হয়। তারপরেই পুলিশ তরফে এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ

  • 08 May 2026 01:38 PM (IST)

    শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী?

    কয়েক ঘণ্টা পরই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বিজেপি। রাজ্যজুড়ে এখন একটাই জল্পনা, কে হবেন মুখ্যমন্ত্রী। টিভি৯ বাংলার এই প্রশ্ন শুনে শিশির অধিকারী বললেন, “বিজেপি সর্বভারতীয় দল। মুখ্যমন্ত্রী কে হবেন, তা কেন্দ্রীয় স্তরে ঠিক হয়। তাই আমি কিছু বলব না। এটা স্থানীয় দল হলে আমি নাম বলে দিতে পারতাম।”

  • 08 May 2026 01:37 PM (IST)

    কারা মন্ত্রী হতে পারেন?

    মন্ত্রিত্বের দৌড়ে প্রথমেই রয়েছেন দিলীপ ঘোষ। নাম রয়েছে শঙ্কর ঘোষের। শিলিগুড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। একই সঙ্গে মন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণমিক, জিতেন্দ্র তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়রা। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন নীলাদ্রিশেখর দানা, প্রণত টুডুরা। মন্ত্রী হতে পারেন, রুদ্রনীল ঘোষ, দুধকুমার মণ্ডল, বঙ্কিম ঘোষরা।

  • 08 May 2026 01:35 PM (IST)

    ‘দলবিরোধী’ মন্তব্য, ৫ জনকে শো-কজ় করল তৃণমূল

    নির্বাচনী বিপর্যয়ের পরেই দলবিরোধী মন্তব্যের অভিযোগ। এবার পাঁচ মুখপাত্রকে শোকজ় করল তৃণমূল। শোকজ় করা হয়েছে  ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে। তাঁদের প্রত্যেককেই ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

  • 08 May 2026 01:17 PM (IST)

    শপথগ্রহণে কারা কারা থাকবে, কী ব্যবস্থা দেখে নিন

    • আগামীকাল সকাল ১০ টা। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার।
    • শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,
    • বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পরিচালিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা। আমন্ত্রিত করা হয়েছে বিধায়কদের। সমস্ত রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে।
    • কবিগুরুর জন্মদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে পরতে পরতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অনেককেই।রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার দেখা যাবে। থাকতে চলেছে ঝালমুড়ি, সীতাভোগ, মিহিদানা।
  • 08 May 2026 12:08 PM (IST)

    সোশ্যাল মিডিয়ায় মমতা এখনও ‘মুখ্যমন্ত্রী’?

    নিজের নামে পাশে কোনওমতেই ‘প্রাক্তন’ শব্দটা লিখতে চাইছেন না মমতা? তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো সে কথাই বলছে। সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাজ্যপাল আরএন রবি মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পুরনো মন্ত্রীরা আর কেউই মন্ত্রী নেই, মমতাও আর মুখ্যমন্ত্রী নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মমতার নামের পাশে এখনও লেখা, ‘মুখ্যমন্ত্রী’।

  • 08 May 2026 12:03 PM (IST)

    আজই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা?

    বঙ্গ জয়ের পর প্রথমবার বাংলায় পা দিলেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেন। সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। আজই মুখ্যমন্ত্রী পদে নাম চূড়ান্ত হবে। ২০৭ জন জয়ী প্রার্থীকে নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকের পর যাবে রাজভবনে।

Follow Us