West Bengal Election 2026 Highlights: দ্বিতীয় দফা ভোটের আগে অ্যাকশনে কমিশন, শুরু হল ধরপাকড়

West Bengal Assembly Elections 2026 Highlights News Updates in Bengali: শেষ দফার নির্বাচন কাছে আসতেই পরপর অশান্তির খবর সামনে আসছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ মদন মিত্রের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে গ্রেফতার করা হয়েছে বালি থেকে।

West Bengal Election 2026 Highlights: দ্বিতীয় দফা ভোটের আগে অ্যাকশনে কমিশন, শুরু হল ধরপাকড়
তল্লাশি চালাচ্ছেন অজয়পাল শর্মাImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2026 | 9:53 PM

রাত পোহালেই দ্বিতীয় তথা শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে। সবরকমের প্রস্তুতি সেরে ফেলেছি নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও যাতে ভোটারদের ভয় না দেখানো হয় সেই বিষয়টাও নিশ্চিত করছেন পুলিশ পর্যবেক্ষকরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Apr 2026 03:56 PM (IST)

    NIA in Bengal: রাজ্যের ৭ জায়গায় থাকবে এনআইএ

    • সতর্কতামূলক পদক্ষেপ। রাজ্যের সাত জায়গায় মোতায়েন থাকবে এনআইএ। হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া বারুইপুর, বিষ্ণুপুরে মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় সংস্থা।
    • অতীতের ভোটে হিংসার রেকর্ড মাথায় রেখে ভাঙড়ের নাম রাখা হয়েছে তালিকায়।
    •  মঙ্গলবারের মধ্যেই পৌঁছে যাবে এনআইএ টিম।
  • 28 Apr 2026 01:26 PM (IST)

    Election 2026: প্রবল গরমে অসুস্থ ভোটকর্মী

    • ভাঙড়ের ঘটকপুকুর ডিসিআরসি-তে অসুস্থ ভোটকর্মীরা।
    • প্রচণ্ড গরমে অসুস্থ একাধিক ভোটকর্মী।
    • অসুস্থ ভোটকর্মী সিএস সুধাকর। কেন্দ্রীয় সরকারের কর্মচারী সুধাকর বিহারের বাসিন্দা। ঘটকপুকুর ডিসিআরসিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
  • 28 Apr 2026 12:43 PM (IST)

    High Court: ৩৫০ ‘ট্রাবল মেকার’-এর বিরুদ্ধে অ্য়াকশন, ফের মামলা হাইকোর্টে

    • কমিশনের ‘ট্রাবল মেকার’ তালিকা  (Troublemaker List) ফের গড়াল হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশের পরও ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলল কমিশন।
    • প্রশ্ন তুলে প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করলেন  আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
    • কমিশনের তৈরি করা ‘ট্রাবল মেকার’  তালিকা খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরও কমিশন ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। কীভাবে সেটা করতে পারে, তা নিয়েই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য।
  • 28 Apr 2026 11:40 AM (IST)

    SIR List: ১৪৬৮ জনের নাম জুড়ল তালিকায়, ৬ জনের নাম বাদ

    • প্রথম তালিকায় ১৩৯ জনের নাম যুক্ত হয় ও ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল ১৪৬৮ জনের নাম। বাদ পড়ল মাত্র ৬ জনের নাম।
    • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্য়াপিলেট ট্রাইবুনাস ২ অপশনে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে। যাঁদের নাম উঠল, তাঁদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তাঁর ভোটটা দিতে পারেন।
    • তবে,  লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
  • 28 Apr 2026 09:41 AM (IST)

    Madan Mitra: ‘থানা উঠিয়ে দেব’, হুঁশিয়ারি মদন মিত্রের

    • আজ বিধানসভা দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন।।আর শেষ দিনের প্রচারে রণংদেহি কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।
    •  

      পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।

    •  

      প্রার্থীর অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বাইক নিয়ে জায়গায় জায়গায় প্রচার করছে। তাদেরকে আটকাচ্ছে না, আটকাচ্ছে শুধু তৃণমূলকে।

    •  

      মদন মিত্র বলেন, ‘আমরা কি খুনি না ডাকাত? এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।’

  • 28 Apr 2026 09:35 AM (IST)

    SIR List: ভোর রাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ

    • সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হল।
    • শেষ দফা ভোটের আগে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টা পর্যন্ত যে সব নাম নিষ্পত্তি হয়েছে, তার তালিকা সামনে এল।
    • এই তালিকায় কত নাম আছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
Loading...
Unable to load recommendations.
Follow Us