West Bengal News Live Update: মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব পুলিশের

Breaking News Live Update Today: শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ। দুপুরেই কলকাতায় পৌঁছবেন তিনি। আগামিকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। ইকোপার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজোয় থাকবেন তিনি। এদিকে, কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। আজ তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal News Live Update: মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব পুলিশের
অরূপ বিশ্বাসImage Credit source: Tv9 Bangla

Jul 05, 2026 | 12:36 PM

LIVE NEWS & UPDATES

  • 05 Jul 2026 12:36 PM (IST)

    অরূপ বিশ্বাসকে ফের তলব পুলিশের

    মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

  • 05 Jul 2026 12:11 PM (IST)

    সুকিয়া স্ট্রিটের ঘটনায় গ্রেফতার এক

    সুকিয়া স্ট্রিটের ঘটনায় গ্রেফতার এক। আমহারস্ট স্ট্রিট থানার পুলিশ রূপেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজই ধৃতকে বিচার ভবনে পেশ করা হবে। উল্লেখ্য, সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদীতে দেদার ভাঙচুরের অভিযোগ উঠেছে। এখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠার প্রতিকৃতি উন্মোচনের কথা কথা ছিল। তার আগেই বেদি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

  • 05 Jul 2026 12:08 PM (IST)

    আজই দিল্লিতে যাচ্ছেন কল্যাণ, ডেরেক

    কে ‘আসল তৃণমূল’, তা নিয়ে মমতা-পন্থী ও ঋতব্রত-পন্থী তৃণমূলের লড়াই শুরু হয়েছে। দুই পক্ষই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দুই পক্ষকেই নিজের দাবি প্রমাণ করার জন্য নিজের সুনির্দিষ্ট মতামত লিখিত আকারে এবং প্রয়োজনীয় সমস্ত নথি জমা করতে বলেছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল, ৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটায়। আজই দিল্লি যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন।

    তৃণমূল তুমি কার? ডেডলাইন শেষ সোমবার বিকেল সাড়ে ৫টায়! তারপর কী হবে?

  • 05 Jul 2026 11:25 AM (IST)

    কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। তবে, এই নিম্নচাপ ওড়িশামুখী। বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    • আজ ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা
    • পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
    • আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়
    • ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে
    • ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও
    • মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে উত্তরবঙ্গে
  • 05 Jul 2026 11:12 AM (IST)

    শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে কী কী কর্মসূচি শাহের?

    • শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রে খবর, প্রথমে বিকেল ৪টে ২০ মিনিটে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন শাহ।
    • এরপর ইকোপার্কে ৪টে ৫০ মিনিটে শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো করবেন।
    • সন্ধে ৭টা নাগাদ বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে ‘ভারত কেশরী’-কে শ্রদ্ধা জানাবেন।
    • তারপর সন্ধে ৭টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ। দুপুরেই কলকাতায় পৌঁছবেন তিনি। আগামিকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। ইকোপার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজোয় থাকবেন তিনি। এদিকে, শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীর আগে সুকিয়া স্ট্রিটে তাঁর মূর্তির বেদীতে ভাঙচুরের অভিযোগ। এখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠার প্রতিকৃতি উন্মোচনের কথা কথা ছিল। তার বেদী ভেঙে ফেলার অভিযোগ ওঠে। এদিকে, কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। আজ তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

Follow Us