Bangla NewsWest bengal West Bengal Live News Rathyatra 2026 Suvendu Adhikari Mamata Banerjee Abhishek Banerjee Ritabrata Banerjee update on 16 July
live now
West Bengal Live News: রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, কলকাতার ইসকনে পুজো দিলেন শুভেন্দু
Breaking News Live Update in Bengali: আজ রথযাত্রা। সকাল থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় ভক্তদের। রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছে শ্রীক্ষেত্রে। গর্ভগৃহের রত্নসিংহাসন থেকে রথে জগন্নাথ। সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করা হচ্ছে। পথ পরিষ্কারের পরই রথের রশিতে টান পড়বে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন।
কলকাতা ইসকনে শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla
আজ রথযাত্রা। সেই উপলক্ষ্যে সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আরতি করলেন। এরপর অংশ নিলেন গোমাতা পুজোয়।
নিজের হাতে গো মাতাকে খাওয়ালেন, পা ধোয়ালেন এবং প্রণাম করলেন।
যজ্ঞানুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাঁকে।
16 Jul 2026 10:50 AM (IST)
Abhishek Banerjee: সেবাশ্রয়ে বিতর্কে আরও বিপাকে অভিষেক
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগে পা বাদ যায় মহিলার। আর এবার তিন বছরের শিশুর ডান হাত কাটা গেল। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর থানার অন্তর্গত বোরাহান পুর গ্রামে।
এবার একটা নয়, একসঙ্গে চারটে একুশে জুলাই পালন হচ্ছে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তো আলাদা-আলাদা তা পালন করছেই। এর মধ্যে আবার NCPI-ও একুশে জুলাইয়ে আলাদা স্মরণসভা করবে বলে জানা যাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তেমনই বললেন। অপরদিকে, আগে থেকেই কংগ্রেস শহিদ স্মরণ করে থাকে। ফলে, এবার তিলোত্তমা সাক্ষী থাকতে পারে চারটে শহিদ স্মরণের।