West Bengal Update: এবার সরকারিভাবে রাখী বন্ধন উৎসব পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Breaking News Update in Bengali: 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে, হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ করবে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে প্রতিবাদ।

West Bengal Update: এবার সরকারিভাবে রাখী বন্ধন উৎসব পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 10, 2026 | 11:37 PM

সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল ১০টা নাগাদ জনতার দরবারের বসবেন তিনি। এরপর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে, হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ করবে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে প্রতিবাদ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।  অন্যদিকে, আজ ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে। পরপর তিনদিন সুমিতকে তলব করল সিআইডি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Aug 2026 04:22 PM (IST)

    Suvendu Adhikari: রাখী বন্ধন উৎসবকে সরকারিভাবে পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

    • আজ তিরঙ্গা যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • মেয়ো রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিল হয়
    • পদযাত্রায় সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী
    • মিছিল শেষে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বক্তৃতাও দেন।
    • শুভেন্দু বলেন, “এই প্রথম সরকারিভাবে হর ঘর তিরঙ্গা যাত্রা পালন করা হল। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করছে সরকার। সবাই নিজের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করুন।”
    • রাখী বন্ধন উৎসব নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু
    • মুখ্যমন্ত্রী বলেন, “এবার রাখী বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার ঘোষণা এখান থেকে করলাম। যাতে এবারের রাখী বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সকলের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি। ভারতসেরা করতে পারি।”
  • 10 Aug 2026 03:55 PM (IST)

    রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

    • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা রাজ‍্যসভায় তুললেন বিরোধীরা।
    • তৃণমূলের তরফে রাজ‍্যসভায় নোটিস দিয়েছিলেন নাদিমুল হক।
    • অভিযোগ, রাজ্যসভায় বলতে ওঠার সময় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।
    • এরপরই রাজ‍্যসভা থেকে তৃণমূলসহ বিরোধীরা ওয়াকআউট করেন।
  • 10 Aug 2026 12:04 PM (IST)

    Calcutta High Court: ধর্মীয় স্থানে মাইক খোলা নিয়ে হাইকোর্টে জোড়া মামলা

    ধর্মীয় স্থানে মাইক খোলা বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

    • কেন মাইক খোলা নির্দেশ? কোন আইনে নির্দেশ? রাজ্যের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন নিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে
    • মামলা করেছেন আইনজীবী দানিশ ফারুকী।
    • শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    ধর্মীয় স্থানে মাইক খোলা নিয়ে আরও একটি মামলা হয়েছে হাইকোর্টে

    • জানা গিয়েছে, মাইক খোলার প্রতিবাদে আগামী ১১ অগস্ট মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবদুল সামাদ। রাজাবাজার থেকে শিয়ালদহ হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে।
    • বিষয়টি সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাটি গ্রহণ করেছে আদালত। সূত্রের খবর, আজ বেলা ৩টের সময় মামলাটির শুনানি হতে পারে।
  • 10 Aug 2026 11:13 AM (IST)

    Suvendu Adhikari: হালিশহরে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

    হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেরিয়ে কী বললেন?

    • পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছি। তারা এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক স্লোগান কাউকে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বাড়ির লোক দেখা করেননি।
    • মৃতের দাদা বলছিলেন, আমি বিচার চাই আর বিচার দিতে পারবে রাজ্য পুলিশ ও প্রশাসন। অর্থাৎ পরিবার পুলিশ ও রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছেন। এটা পাওনা। রাজ্যের বিভিন্ন ঘটনা কোথাও পুলিশের ঘটনার অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে।
    • প্রয়াত বুদ্ধবাবু ও মমতার সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, ডিজিপিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন।

     

  • 10 Aug 2026 10:57 AM (IST)

    Suvendu Adhikari: হালিশহরে মুখ্যমন্ত্রী

    • হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    • মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি
    • রবিবারই হালিশহরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • 10 Aug 2026 10:55 AM (IST)

    Sodepur News: সোদপুরে মক-ড্রিল হ্যাম রেডিওর

    কারও কাছে কোনও জরুরি বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম মোবাইল। বিশেষ করে বিপর্যয় পরিস্থিতে দ্রুত যোগাযোগের জন্য মোবাইলের বিকল্প কিছু নেই। কিন্তু, দেখা যায় সেই জরুরি পরিস্থিতেই মোবাইলে নেটওয়ার্ক নেই। আর নেটওয়ার্ক না থাকলে ইন্টারনেটও কাজ করে না। এধরনের সমস্যায় পড়েছেন অনেকেই। তবে, জানেন কি নেটওয়ার্ক ছাড়াই জরুরি বার্তা পৌঁছে দিতে পারবেন। কীভাবে? তারই উপায় বাতলে দিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব (West Bengal Radio Club) এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট।

    আরও পড়ুন, মোবাইলে নেটওয়ার্ক নেই? তারপরেও পৌঁছবে জরুরি বার্তা, কীভাবে? জেনে নিন

  • 10 Aug 2026 08:47 AM (IST)

    Mamata Banerjee: মমতাকে বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচি কালীঘাট তৃণমূলের

    • মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামবে কালীঘাট তৃণমূল
    • রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী
    • মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা ও জুতো
    • কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মমতাকে খুনের ছক কষা হয়েছিল
    • সোমবার মমতার উপর হামলার প্রতিবাদ কর্মসূচি রয়েছে কালীঘাট তৃণমূলের
    • রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ করবে মমতা শিবির
    • বিধানসভাতেও প্রতিবাদ করবেন কালীঘাট তৃণমূলের বিধায়করা
  • 10 Aug 2026 08:41 AM (IST)

    Sumit Roy: পরপর তিনদিন সুমিতে তলব সিআইডির

    • শনি ও রবিবারের পর সোমবারও ফের ভবানীভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে।
    • শনিবার শালবনি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
    • রবিবার চাকরি দুর্নীতি মামলায় ডাকা হয়েছিল।
    • আজ ডেবরা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
Loading...
Unable to load recommendations.
Follow Us