West Bengal News Highlight Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা অভিষেকের

Breaking News Today Highlights Update in Bengali: ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত জনকল্যাণ শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শিবিরের বাইরে লাইন পড়ে গিয়েছে মানুষের। এই শিবিরের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী।

West Bengal News Highlight Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা অভিষেকের
ফাইল চিত্রImage Credit source: Tv9 Bangla

Jun 15, 2026 | 11:17 AM

আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শিবিরের বাইরে লাইন পড়ে গিয়েছে মানুষের। এই শিবিরের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। এদিকে,প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেককে তলব করেছে ইডি। মেসিকাণ্ডে আজ ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরূপকে। তিনি হাজিরা দেন কি না সেদিকে নজর থাকবে। সব মিলিয়ে আজ ঘটনার ঘনঘটা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Jun 2026 10:23 AM (IST)

    ED-র তলব, সিজিও-তে যাচ্ছেন অভিষেক

    আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ইতিমধ্যেই বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

  • 15 Jun 2026 10:22 AM (IST)

    দিঘার পর্যটকদের জন্য সুখবর

    দিঘা বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এতদিন পর্যটকদের থেকে চাঁদা নেওয়া হত। কিন্তু, এবার সেই চাঁদা আর দিতে হবে না। ১ জুলাই থেকে চাঁদা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পরই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মতে, হাত পেতে টাকা নেওয়া সরকারের জন্য খুবই আপত্তিজনক। তাই অতিরিক্ত টাকা (Digha Tourist Tax) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 15 Jun 2026 10:19 AM (IST)

    শুরু জনকল্যাণ শিবির

    আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শিবিরের বাইরে লাইন পড়ে গিয়েছে মানুষের। এই শিবিরের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত থেকে বেটি বাঁচাও, বেটি পড়াও-সহ একাধিক প্রকল্পের আবেদন করা যাবে।

Follow Us