West Bengal News Highlights: এর আগে কোনও পুলিশমন্ত্রী আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলেনি, এটা আমার কর্তব্য: শুভেন্দু

LIVE UPDATES: বারুইপুরের ঘটনা উত্তপ্ত রাজ্য। সোমবারই বিরোধী দলের প্রতিনিধিদের ঘটনাস্থলে যেতে দেখা গিয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে দোলা সেন, প্রতিমা মণ্ডলরা উপস্থিত হয়েছিলেন। আজ, মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

West Bengal News Highlights: এর আগে কোনও পুলিশমন্ত্রী আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলেনি, এটা আমার কর্তব্য: শুভেন্দু
Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 07, 2026 | 11:58 PM

বারুইপুরের ঘটনায় কড়া ব্যবস্থা নিতে তৎপর রাজ্য সরকার। ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। আজ মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে নিজে দেখা করবেন শুভেন্দু অধিকারী। তার আগে সকালেই পৌঁছে গেলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ একটি প্রতিনিধি দল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Jul 2026 09:37 PM (IST)

    ‘মুখ্যমন্ত্রী বলেছেন, আমার ছেলের রিপোর্ট খারাপ নয়’,বললেন বারুইপুরে গণপিটুনিতে মৃতের মা

    বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশের প্রাথমিক অনুমান সেই ব্যক্তি নির্দোষ। মঙ্গলবার তাঁকে ‘ইনোসেন্ট’ বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় কারা জড়িত, তেমন ২০০ জনকে চিহ্নিতও করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কাউকেই রেয়াত করা হবে না। এবার ছেলের সঙ্গে ঘটে যাওয়া ‘অন্যায়’ নিয়ে মুখ খুলল মৃতের পরিবার।

    বিস্তারিত পড়ুন: Baruipur news: ‘মুখ্যমন্ত্রী বলেছেন, আমার ছেলের রিপোর্ট খারাপ নয়’,বললেন বারুইপুরে গণপিটুনিতে মৃতের মা

  • 07 Jul 2026 09:36 PM (IST)

    ‘গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট, পুলিশ বলেছে আমার কথা নয়’

    বারুইপুর: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর এসপি অফিসে যান তিনি। সেখান থেকে মুখ্য়মন্ত্রী তথা পুলিশমন্ত্রী আরও একবার জানালেন কাউকে রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি এও জানালেন গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতেও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত, যে দিন নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল, সে দিন এই ব্যক্তিকে অভিযুক্ত সন্দেহ করে গণপিটুনিতে হত্যা করার অভিযোগ ওঠে ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে।

  • 07 Jul 2026 09:35 PM (IST)

    ‘সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য উস্কানি দিয়েছেন’

    বারুইপুরে গণধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের তো রেয়াত করা হবেই না, পাশাপাশি সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছেন, এমনকী যারা এই ঘটনা নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন তাদেরও ছেড়ে কথা বলা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার কথা বলতে গিয়ে তিনি একযোগে নাম না করে তৃণমূল ও সিপিএম-কেও আক্রমণ শানিয়েছেন। এমনকী, পুলিশের হাতে কল-রেকর্ড এসেছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু।

  • 07 Jul 2026 09:35 PM (IST)

    ‘আক্রান্তের পরিবার আমার উপর আস্থা রেখেছে এটাই বড় প্রাপ্তি’

    শুভেন্দু অধিকারী: যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, একরত্তিকে কন্যা পাশবিক নির্যাতন করা হয়েছে। তাঁদের ছেড়ে কথা বলব না। আজ আমি আক্রান্তের সঙ্গে কথা বলে স্যাটিসফায়েড।

    শুভেন্দু অধিকারী: গণধর্ষণে যাকে পিটিয়ে মারা হয়েছে সে ইনোসেন্ট। এটা আমি বলিনি। পুলিশ বলছে, পরিবার বলেছে। যত গাড়ি ভেঙেছে, রেল লাইন ভেঙে তাদের গ্রেফতার করা হবে। কেউ ক্ষমতা থেকে গেছেন, শূন্য থেকে এক হয়েছে। যাঁরা পিছন থেকে উস্কেছে সেই কল রেকর্ড আছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

    শুভেন্দু অধিকারী: এক সপ্তাহের মধ্যে আবার আসব। দুটো পরিবারের কাছেই যাব। সূর্যপুরে আক্রান্তের পরিবার আউটপোস্ট চেয়েছেন।

    শুভেন্দু অধিকারী: আক্রান্তের পরিবার আস্থা রেখেছে সরকার পরিবারের উপর। আমার মনে হয় না এর আগে কোনও পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলেছে। আমি বলছি না আগে কেউ করেনি বলে আমি করব না।

    শুভেন্দু অধিকারী: আমি এখানে সাংসদ ও বিধায়ককে ডেকেছি। ওঁদের সঙ্গে কথা বলেছি। স্যাটিফায়েড।

    শুভেন্দু অধিকারী: বিজেপির তিনজন বিধায়ক মিট করেছেন। তাঁদেরও জানিয়েছি তদন্ত অগ্রগতি নিয়ে। আমি ভার্চুয়ালি সব থানার সঙ্গে যুক্ত হয়ে বলেছি, এই ঘটনা রোধ করতে হবে। ন্যায় সংহিতা অনুযায়ী যে যে আইন আছে, ডিজিপি যে নির্দেশ দিচ্ছে তা ফলো করতে হবে।

    শুভেন্দু অধিকারী: এখানে মিসিং ডায়রি হয়েছে। মিনিট টু মিনিট সব খতিয়ে দেখেছি আমি। আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, ডিজিপি সকলের সঙ্গে কথা বলেছি। ডিজিপিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট দেখে অ্যকশন নেবে। আমাদের কোনও লোকের যদি কোনও শিথিলতা থাকে তাহলেও টপ অ্যাকশন নেওয়া হবে।

    শুভেন্দু অধিকারী: আমি ক্ষমতায় আসার পর আরজি কর মামলায় টপ তিন আইপিএস-কে সাসপেন্ড করেছি।

    শুভেন্দু অধিকারী: মব লিঞ্চিং করে একটি নিরীহ ছেলেকে মেরে ফেলেছে, অবিবাহিত ইয়াং বয়, সেখানে যাঁরা হত্যাকারী তাঁদের খুনের কেসে যুক্ত করা হবে। পুলিশকে নির্দেশ আছে যাঁরা যাঁরা গুন্ডামি করেছে পুরো দিন ধরে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ হবে।

    শুভেন্দু অধিকারী: আমি এখন হাসপাতালে যাচ্ছি তিনজন পুলিশকে দেখতে যাব।

    শুভেন্দু অধিকারী: আক্রান্তের পরিবার পুলিশ ও সরকার ও মুখ্যমন্ত্রী উপর আস্থা রেখেছে এটাই আমার বড় প্রাপ্তি

     

  • 07 Jul 2026 02:11 PM (IST)

    Suvendu Adhikari: বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

    • প্রথমে বেঙ্গল এসটিএফের অফিসে যান শুভেন্দু অধিকারী। তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন তিনি।
    • এরপর শুভেন্দু পৌঁছে গিয়েছেন বারুইপুরে। পুলিশ সুপারের অফিসে গিয়েও  কথা বলেন তিনি।
    • নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী
  • 07 Jul 2026 01:12 PM (IST)

    CM Suvendu on Taratala: তারাতলার ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর

    • তারাতলায় বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন আহতরাও।
    • এক মৃত শ্রমিকের পরিবারের তরফে তাঁর স্ত্রী দাবি করেন, ক্ষতিপূরণের টাকায় তো তাঁর সারাজীবন চলবে না, সন্তানের জন্য যেন একটা সংস্থানের ব্যবস্থা করা হয়। এ কথা শুনে শুভেন্দু অধিকারী জানান, শ্রম দফতরের অধীনে থাকা স্কিমে এ ক্ষেত্রে কী কীভাবে সাহায্য করা হয়, তা দেখা হবে।
    • কলকাতায় যে সব ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, তাদের কলকাতা পুরসভার কাজে কোনওভাবে যুক্ত করা যায় কি না, তা দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কলকাতা পুলিশকেও নির্দেশ দেন, যাতে এইসব পরিবারের সঙ্গে কথা বলা হয়।
    • কারও চিকিৎসা যদি ঠিক মতো না হয়, তাহলে পুনরায় চিকিৎসার ব্যবস্থা করা হবে, সরকারের তরফে ওষুধ দেওয়া হবে বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন তিনি।
    • এদিন মৃতদের পরিবারের হাতে ও আহতদের হাতে সরকারের ঘোষণা করা আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।
  • 07 Jul 2026 10:55 AM (IST)

    Baruipur: কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষকে বারুইপুরে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী

    • বারুইপুরে পৌঁছে গিয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।
    • সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন পরিবারের পাশে থাকার জন্য। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এইরকম ঘটনা যাতে না হয়, তার ব্যবস্থা করতে হবে।”
    • প্রথমে ঋতব্রতদের বাধা দেওয়া হলেও, পরে পরিবারের অনুমতিতে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়েছে।
  • 07 Jul 2026 10:36 AM (IST)

    TMC Account: তৃণমূলের তহবিল খতিয়ে দেখতে ইডি তল্লাশি

    • ইডি স্ক্যানারে তৃণমূলের তহবিল। মঙ্গলবার সকাল থেকে শহরের ৫ জায়গায় চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালানো হয়েছে।
    • তৃণমূলের তহবিল নিয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছে। এবার ইডি খতিয়ে দেখছে, ওই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় মোটা টাকার লেনদেন হয়েছে।
  • 07 Jul 2026 10:29 AM (IST)

    Arup Biswas: মেসি-কাণ্ডে চতুর্থবারের জন্য তলব অরূপ বিশ্বাসকে

    • যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল। সেইমতো সিকিউরিটির বন্দোবস্তও করা হয়েছিল। তারপরও কীভাবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর সিকিউরিটি নিয়ে মাঠে প্রবেশ করলেন, তা জানতে চাইবেন তদন্তকারীরা।
    • শুধু অরূপ বিশ্বাস নন, তাঁর নিকট আত্মীয় ও বেশ কয়েকজন বন্ধু মাঠের ভিতরে প্রবেশ করেছিলেন কার অনুমতিতে? সেটাও জানতে চাওয়া হবে।
    • শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে বিধান নগরের পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ তারিখ সেই রিপোর্ট জমা দেওয়ার কথা।
  • 07 Jul 2026 10:25 AM (IST)

    Baruipur Incident: ঋতব্রত শিবিরের প্রতিনিধিদের সঙ্গে বারুইপুরে গেলেন সায়নী

    • ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্লকের প্রতিনিধিরা পৌঁছে গেলেন বারুইপুরে। প্রতিনিধি দলে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা।
    • সেই প্রতিনিধি দলের সঙ্গে দেখা যাচ্ছে সাংসদ সায়নী ঘোষকেও।
  • 07 Jul 2026 09:23 AM (IST)

    Baruipur Case: সরকারের ভূমিকায় সন্তুষ্ট পরিবার: লকেট

    • মঙ্গলবার সকালেই বিজেপির প্রতিনিধি দল পৌঁছে যায় বারুইপুরে। নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্য়ায়, কেয়া ঘোষ।
    • পরিবারের সঙ্গে কথা বলার পর লকেট চট্টোপাধ্যায় বলেন, “পরিবর্তনের বাংলায় আমরা চাই সবাই শাস্তি পাক। চূড়ান্ত শাস্তি দেওয়া হবে।” সরকারের ভূমিকায় পরিবার সন্তুষ্ট বলে উল্লেখ করেন লকেট।
    • পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “বিগত সরকার কাউকে আশ্বস্ত করার চেষ্টা করেনি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার ফোন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরা হয়েছে। সারা গ্রাম বিশ্বাস রাখছে সরকারের উপর। আমরা পাশে দাঁড়াতে এসেছি।”
Follow Us