
মেদিনীপুর: স্কুল পড়ুয়াদের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যাওয়া, তারপর তাদের যৌন নির্যাতন আর ঘটনার মুহূর্তের ছবি ভিডিয়ো করে রাখা! ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ফেরত একাধিক নাবালিকাকে ছুটির পর চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যেত। তাদের যৌন নির্যাতনের পর ভিডিয়ো করে মোবাইলে সেই মুহূর্ত বন্দি করে রাখত। বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করতেন।
গ্রামেরই এক ব্যক্তির কাছে এই ভিডিয়ো চলে যায়। তখনই বিষয়টা প্রকাশ্যে আসে। এক স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে BNS, পকসো, ও আইটি একটে একাধিক মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘদিন ধরে নাবালিকা স্কুল ছাত্রীদের সঙ্গে এই কুকৃতি করত। ধৃতকে ঘাটাল আদালতে পেশ করা হবে। ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল মহকুমা আদালত। তবে ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত।