5 minute shower: ৫ মিনিট হোটেলের রুমে স্নান করেছিলেন, তাতেই দিতে হল প্রায় ১.৫ লক্ষ টাকার জরিমানা! কেন?

5 minute shower: কোনও আগুন বা ধোঁয়া না থাকলেও, কেবল গরম জলের বাষ্পেই বাথরুমের পাশের অ্যালার্মটি সচল হয়ে ওঠে এবং পুরো বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ঠান্ডা লাগার ভয়ে ভামিকা বাথরুমের এগজস্ট ফ্যান চালু করেননি। বাষ্পে অ্যালার্ম বাজলে তিনি ভেবেছিলেন এটি সাধারণ বিষয়!

5 minute shower: ৫ মিনিট হোটেলের রুমে স্নান করেছিলেন, তাতেই দিতে হল প্রায় ১.৫ লক্ষ টাকার জরিমানা! কেন?
ভুক্তভোগীImage Credit source: TV9 Network

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2026 | 3:01 PM

আগুন ধরেনি, ধোঁয়া বেরনোর কোনও প্রশ্নই নেই। কেবল বাথরুমে স্নান করতে সময় নিয়েছিলেন পাঁচ মিনিট। তাতেই গুনতে হল মোটা টাকার জরিমানা। বিষয়টি ঠিক কী? ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভামিকা নামের এক ভারতীয় মহিলার সঙ্গে।  ৫ মিনিটের  স্নানের জন্য তাঁকে মাশুল গুনতে হল  ১.৩ লক্ষ টাকা।

কোনও আগুন বা ধোঁয়া না থাকলেও, কেবল গরম জলের বাষ্পেই বাথরুমের পাশের অ্যালার্মটি সচল হয়ে ওঠে এবং পুরো বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ঠান্ডা লাগার ভয়ে ভামিকা বাথরুমের এগজস্ট ফ্যান চালু করেননি। বাষ্পে অ্যালার্ম বাজলে তিনি ভেবেছিলেন এটি সাধারণ বিষয়! তাতে কী আর এমন হবে। কিন্তু বিল্ডিং ম্যানেজার এসে আসল ঘটনা জানান। দমকল বাহিনী পৌঁছানোর পরই এই জরিমানা ধার্য করা হয়।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ ভামিকার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, কেবল জলের বাষ্পে অ্যালার্ম বেজে ওঠা সিস্টেমেরই ভুল। তাতে তাঁকে কেন জরিমানা দিতে হবে। অনেকেই ভামিকাকে এই জরিমানার বিরুদ্ধে আইনি প্রতিবাদ জানানোর পরামর্শ দিয়েছেন। প্রথম ভুলের জন্য সতর্ক না করে এত বড় অঙ্কের জরিমানা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও সামাজিক মাধ্যমে জোর বিতর্ক ।

Loading...
Unable to load recommendations.
Follow Us