Egypt Earthquake: কাকভোরে ভূমিকম্প, ৫.৪ মাত্রার জোর ঝটকায় কাঁপল একের পর এক দেশ…

Earthquake Update: জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, সোমবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। সুয়েজ খাল থেকে ৪১ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস ছিল।

Egypt Earthquake: কাকভোরে ভূমিকম্প, ৫.৪ মাত্রার জোর ঝটকায় কাঁপল একের পর এক দেশ...
প্রতীকী চিত্র।Image Credit source: X

|

Aug 03, 2026 | 7:03 AM

কায়রো: কাকভোরে ভয়ঙ্কর ভূমিকম্প (Earthquake)। দুলে উঠল বাড়িঘর। আতঙ্কে ঘরছাড়া মানুষ। সোমবার, ৩ অগস্ট ভোরবেলায় মিশরের উপকূলে ভূমধ্যসাগরে ভূমিকম্প অনুভূত হয়।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। সিরিয়া, লেবাননেও কম্পন বোঝা যায়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, সোমবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। সুয়েজ খাল থেকে ৪১ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস ছিল।

মিশরে ভূমিকম্পের জেরে সিরিয়া, লেবানন, এমনকী ইজরায়েলেও কম্পন অনুভূত হয়েছে। সেখানকার মানুষজনও থরথরিয়ে বাড়ি কাপার ভিডিয়ো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।

ইতিমধ্যেই প্রশাসন কাজে নেমে পড়েছে। ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভূমিকম্পের পরই মিশরের রেড ক্রেসেন্ট জানিয়েছে, যে সমস্তাত জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে, সেখানে ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান চালু করা হয়েছে। তবে প্রশাসন বা রেড ক্রেসেন্টের তরফে এখনও ভূমিকম্পে কোনও হতাহত বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

রেড ক্রেসেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, যে বিল্ডিংগুলি ভেঙে পড়ছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, এমন বিল্ডিং থেকে সাধারণ মানুষ যেন দূরে থাকেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us