Iran’s Plan to Shut Down Red Sea: চরম বিপদে পড়বে ভারত, দেখা দেবে বড় সঙ্কট! হরমুজের পর এবার লোহিত সাগরও বন্ধ করে দিতে চাইছে ইরান

Iran-USA War: হরমুজের পর লোহিত সাগরও বন্ধ করে দিতে চাইছে ইরান। মূলত ইউরোপের জ্বালানি সরবরাহ বিপর্যস্ত করতেই লোহিত সাগর বন্ধের পরিকল্পনা ইরানের। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগে নয়াদিল্লিও। কারণ যুদ্ধের আঁচ লোহিত সাগর, সুয়েজ প্রণালী বা ক্যানালে ছড়ালে তা নিয়ে উদ্বেগ বাড়বে।

Irans Plan to Shut Down Red Sea: চরম বিপদে পড়বে ভারত, দেখা দেবে বড় সঙ্কট! হরমুজের পর এবার লোহিত সাগরও বন্ধ করে দিতে চাইছে ইরান
লোহিত সাগর বন্ধ হলে ভারতের বিপদ।Image Credit source: Getty Image

|

Jul 17, 2026 | 11:05 AM

তেহরান: ইরান-আমেরিকার সংঘাত থামার নাম নেই। এদিকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার টার্গেট লোহিত সাগর (Red Sea)। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে লেবাননের হুথিদের লোহিত সাগর বন্ধ করার আবেদন জানাল তেহরান। এই জলপথও বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বই মহা সঙ্কটে পড়বে।

ইরান-আমেরিকা শান্তি চুক্তি ভেঙে ফের একবার সংঘাত শুরু করেছে। ইরানের রেল স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে আমেরিকা। অন্তত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে, ইরানের রেভেলিউশনারি গার্ড হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজে আক্রমণ করছে। যুদ্ধের আঁচ বাড়তেই এবার ইরানের নয়া পরিকল্পনা।

হরমুজের পর লোহিত সাগরও বন্ধ করে দিতে চাইছে ইরান। মূলত ইউরোপের জ্বালানি সরবরাহ বিপর্যস্ত করতেই লোহিত সাগর বন্ধের পরিকল্পনা ইরানের। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগে নয়াদিল্লিও। কারণ যুদ্ধের আঁচ লোহিত সাগর, সুয়েজ প্রণালী বা ক্যানালে ছড়ালে তা নিয়ে উদ্বেগ বাড়বে। ভারত থেকে ইউরোপে জলপথ যোগাযোগে সবথেকে সংক্ষিপ্ত রুট এই লোহিত সাগর।

এই রুট বন্ধ হলে ইউরোপ থেকে ভারতের আমদানি ধাক্কা খাবে। সরাসরি প্রভাব পড়বে ভারতের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ইউনিটে। ইউরোপ থেকে প্রচুর পরিমাণ বিভিন্ন শিল্প যন্ত্রাংশ আমদানি করে ভারত। সেক্ষেত্রে শিল্প ক্ষেত্র বড় ধাক্কা খেতে পারে। দাম বাড়তে পারে যন্ত্রাংশের।

Follow Us