US Birthright Citizenship: মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের জন্য বড় স্বস্তি! ট্রাম্পের অর্ডার খারিজ, বজায় রইল বার্থ রাইট সিটিজেনশিপ

Birthright Citizenship Ruling: মার্কিন সুপ্রিম কোর্টে ৬-৩ রুলিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এগজেকিউটিভ অর্ডার খারিজ করে দেওয়া হয়।  সুপ্রিম কোর্টের নির্দেশে অনাবাসীরা, যারা এইচ-১বি ভিসায় রয়েছেন, নাগরিকত্বের অপেক্ষা করছেন, তাদের যদি সন্তান আমেরিকায় জন্মায়, তাহলে তারা জন্মগতভাবেই মার্কিন নাগরিকত্ব পাবেন। 

US Birthright Citizenship: মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের জন্য বড় স্বস্তি! ট্রাম্পের অর্ডার খারিজ, বজায় রইল বার্থ রাইট সিটিজেনশিপ
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jul 01, 2026 | 10:37 AM

ওয়াশিংটন: হাঁফ ছেড়ে বাঁচল আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। যারা দীর্ঘদিন ধরে মার্কিন ভিসায় বসবাস করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষা করছেন, তাদের সুখবর শোনাল মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জন্মগত নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ (Birthright Citizenship) আটকানোর যে প্রচেষ্টা করেছিলেন, তা সম্পূর্ণ খারিজ করে দিল মার্কিন শীর্ষ আদালত। আমেরিকার মাটিতে জন্মানো সকল শিশুর সাংবিধানিক সুরক্ষাকবচ রক্ষা করল সুপ্রিম কোর্ট।

বার্থ রাইট সিটিজেনশিপ-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে পা রাখতেই প্রথম যে এগজেকিউটিভ অর্ডারে সই করেছিলেনস তা ছিল বার্থরাইট সিটিজেনশিপ বন্ধ করা। ওই অর্ডারে বলা হয়েছিল, আমেরিকায় যারা বেআইনিভাবে বসবাস করছেন এবং যারা সাময়িকভাবে আমেরিকায় রয়েছেন, তাদের সন্তানদের আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে না।

সুপ্রিম কোর্টের কী রায়?

মার্কিন সুপ্রিম কোর্টে ৬-৩ রুলিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এগজেকিউটিভ অর্ডার খারিজ করে দেওয়া হয়।  এই সিদ্ধান্তে বিরাট স্বস্তি পেয়েছে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। সুপ্রিম কোর্টের নির্দেশে অনাবাসীরা, যারা এইচ-১বি ভিসায় রয়েছেন, নাগরিকত্বের অপেক্ষা করছেন, তাদের যদি সন্তান আমেরিকায় জন্মায়, তাহলে তারা জন্মগতভাবেই মার্কিন নাগরিকত্ব পাবেন।  পড়ুয়া ও পর্যটকদেরও যদি সন্তান আমেরিকায় জন্ম নেয়, তবে তাদের সন্তানও জন্মগতভাবে আমেরিকার নাগরিকত্ব পাবেন। তারা আজীবন আমেরিকায় থাকার অধিকার পাবেন। বিনা নথিতে যারা আমেরিকায় বসবাস করছেন, তাদের সন্তানরাও জন্মগতভাবে নাগরিকত্ব পাবে।

ভারতীয়দের স্বস্তি-

হাজার হাজার ভারতীয় নাগরিক এইচ-১বি ভিসা, এল-১ ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা এবং এফ-১ স্টুডেন্ট ভিসায় আমেরিকায়  পড়াশোনা ও চাকরি করতে যান। লক্ষ লক্ষ ভারতীয়, যারা আমেরিকাতেই পাকাপাকিভাবে থেকে থেকে যেতে চান, তারা গ্রিন কার্ডের অপেক্ষাতেই থাকেন।

তথ্য অনুযায়ী, বর্তমানে ৩.২ মিলিয়ন অর্থাৎ ৩২ লক্ষ অনাবাসী ভারতীয় আমেরিকায় থাকেন। আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম অনাবাসী বা ইমিগ্রেন্ট ভারতীয়রা। বিনা নথিতে আমেরিকায় বসবাসকারীদের নিরিখেও তৃতীয় স্থানেই রয়েছে ভারতীয়রা। প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বসবাস করেন।  তাদের সন্তানরাও আবার নাগরিকত্বের অধিকার পাবেন।

Follow Us