Trump on VETO power: হার মেনে নিলেও বিশেষ এই ক্ষমতার কথা বারবার মনে করিয়ে দিলেন ট্রাম্প

রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, "কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম।

Trump on VETO power: হার মেনে নিলেও বিশেষ এই ক্ষমতার কথা বারবার মনে করিয়ে দিলেন ট্রাম্প
Image Credit source: PTI

Nov 04, 2026 | 8:41 PM

ওয়াশিংটন: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনন্দন জানান তিনি। তবে সেই সঙ্গে তাঁর হাতে থাকা বিশেষ ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট এদিন বলেন, “আমার মনে হয়, তাঁরা আমার সঙ্গে কাজ করতে চাইবেন, তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তাঁরা নিশ্চয় সেটা চাইবেন না।” মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে তাঁর দাবি, তিনি নিজে নির্বাচনে প্রার্থী না হওয়াতেই নির্বাচনে এভাবে হেরেছেন। তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না, তাই এই ফল হয়েছে। এই বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।”

রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, “কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম। কিন্তু আমি প্রার্থী ছিলাম না।”

এছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি লাল টুপির ছবিও পোস্ট করেন ট্রাম্প। তাতে লেখা ছিল VETO। সেখানেও ভেটো নিয়ে বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us