Donald Trump: ‘আমরা ভালো বলেই এক সপ্তাহ ছুটি দিয়েছি’, শোকস্তব্ধ ইরানকে তীব্র কটাক্ষ ট্রাম্পের

Ayatollah Ali Khamenei’s Funeral: জানা গিয়েছে, চার মাস ধরে সংঘর্ষের জেরে খামেনেইয়ের  শেষকৃত্য সম্ভব হয়নি। সংঘর্ষবিরতির পরই এবার প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যের সিদ্ধান্ত নেয় ইরানের প্রশাসন। ৩ জুলাই থেকে শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ৯ জুলাই পর্যন্ত। ওইদিনই মাসাদে ইমাম রেজ়ায় খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Donald Trump: আমরা ভালো বলেই এক সপ্তাহ ছুটি দিয়েছি, শোকস্তব্ধ ইরানকে তীব্র কটাক্ষ ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্পImage Credit source: PTI

Jul 04, 2026 | 1:03 PM

তেহরান : প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) শেষকৃত্যের অনুষ্ঠান চলছে ইরানে। ২৮ ফেব্রুয়ারি ইরানের (Iran) উপর আমেরিকা-ইজ়রায়েলের (Us-Israel) যৌথ হামলায় মৃত্যু হয়েছিল খামেনেইয়ের। ১৩১ দিন পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হতে চলেছে তাঁর। সাতদিন ধরে এই শেষকৃত্যের অনুষ্ঠান চলবে। খামেনেইয়ের (Khamenei Funeral) বিদায়ে যখন শোকস্তব্ধ ইরান, ঠিক সেইসময় তেহরানকে তীব্র কটাক্ষ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

কী বললেন ট্রাম্প?

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন,ইরানের শেষকৃত্যের জন্য আমেরিকাই এক সপ্তাহ সময় দিয়েছিল। ট্রাম্প বলেন, “আমরা ইরানকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছি। এখন তাঁরা আমাদের সঙ্গে সমঝোতা করতে মরিয়া। আর আমরাও ভাল মানুষ, তাই তাঁদের শেষকৃত্যের জন্য এক সপ্তাহ ছুটি দিয়েছি।”

ইরানের উপর হামলা, খামেনেইয়ের মৃত্যু

২৮ ফেব্রুয়ারি। ইরানের উপর যৌথ হামলা চালিয়েছিল আমেরিকা-ইজ়রায়েল। সেই হামলাতেই মৃত্যু হয়েছিল ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আল খামেনেইয়ের। তবে, এতদিন খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়নি। জানা গিয়েছে, চার মাস ধরে সংঘর্ষের জেরে খামেনেইয়ের  শেষকৃত্য সম্ভব হয়নি। সংঘর্ষবিরতির পরই এবার প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যের সিদ্ধান্ত নেয় ইরানের প্রশাসন। ৩ জুলাই থেকে শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ৯ জুলাই পর্যন্ত। ওইদিনই মাসাদে ইমাম রেজ়ায় খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় খামেনেইয়ের শেষকৃত্য শুরু হয়। হাজার হাজার মানুষ কালো পোশাক পরে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। কান্নায় ভেঙে পড়েন ইরানের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান,পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-সহ একাধিক শীর্ষ নেতা।

শেষকৃত্যের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, তিনি সেখানে না গেলেও ভারত থেকে দু’জন প্রতিনিধিকে ওই অনুষ্ঠানে পাঠানো হয়েছে। এছাড়া, পাকিস্তান, রাশিয়া-চিন-সহ একাধিক দেশের প্রতিনিধিরাও শেষকৃত্যে উপস্থিত হয়েছেন।

Follow Us