Donald Trump: ইরানের হুমকি! খাবারের ট্রাকে লুকিয়েছিলেন ট্রাম্প, এক মাস আগে কী ঘটেছিল জানেন?

Donald Trump Secret Flight: হোয়াইট হাউজ় জানিয়েছিল, তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার সময় প্রথমে ব্রিটেনের আরএএফ মিল্ডেনহল বিমানঘাঁটিতে নেমছিলেন ট্রাম্প। সেখানে কিছুক্ষণ বিরতির পর পুরনো এয়ার ফোর্স ওয়ানেই আমেরিকার উদ্দেশে রওনা দেন। কিন্তু, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বাস্তবে তাঁকে গোপনে অন্য একটি সামরিক বিমানে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

Donald Trump: ইরানের হুমকি! খাবারের ট্রাকে লুকিয়েছিলেন ট্রাম্প, এক মাস আগে কী ঘটেছিল জানেন?
ডোনাল্ড ট্রাম্পImage Credit source: Tv9 Bangla

Aug 11, 2026 | 10:36 AM

ওয়াশিংটন: তাঁকে ‘খুন’ করা হতে পারে। ইরানের (Iran) হিটলিস্টে রয়েছেন তিনি। মাসখানেক আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, তুরস্ক (Turkey) থেকে আমেরিকা (America) ফেরার সময় উপহার পাওয়া নিজের বিমানের বদলে তিরিশ বছরের পুরনো একটি বিমানে ফিরেছিলেন। ট্রাম্পের তড়িঘড়ি বিমান বদলে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক মহল। তবে, সম্প্রতি ট্রাম্পের বিমান বদল নিয়ে আরও কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে ট্রাম্প সামরিক বিমানে আমেরিকা ফিরেছিলেন, এমনকী, নিরাপত্তার কারণে তাঁকে ফুড ক্যাটেরিং ট্রাকেও লুকিয়ে থাকতে হয়েছিল। ওয়াশিংটন পোস্টে এমনই দাবি করা হয়েছে।

মাসখানেক আগে আসলে কী ঘটেছিল?

হোয়াইট হাউজ় জানিয়েছিল, তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার সময় প্রথমে ব্রিটেনের আরএএফ মিল্ডেনহল বিমানঘাঁটিতে নেমছিলেন ট্রাম্প। সেখানে কিছুক্ষণ বিরতির পর পুরনো এয়ার ফোর্স ওয়ানেই আমেরিকার উদ্দেশে রওনা দেন। কিন্তু, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বাস্তবে তাঁকে গোপনে অন্য একটি সামরিক বিমানে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

ওয়াশিংটন পোস্টের আরও দাবি, আঙ্কারায় ক্যামেরার সামনে পুরনো এয়ার ফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। এরপর তাঁকে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য একটি ছোট বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। সেই বিমানটি ছিল US Air Force C-32A। মার্কিন এক আধিকারিক এবং ট্রাম্পের সফর সম্পর্কে ওয়াকিবহাল আরও এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী এই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি।

এরপর C-32A বিমানটি ব্রিটেনের উদ্দেশে রওনা দেয়। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ ব্রিটেনে পৌঁছয়। কয়েক মিনিট পর সেখানে পুরনো এয়ার ফোর্স ওয়ান এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও নিয়ে অন্য বিমানটি পৌঁছয়। তবে কেন এমন গোপনীয়তার সঙ্গে ট্রাম্পকে অন্য বিমানে সরানো হয়েছিল? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এর নেপথ্যে ছিল ইরানের হুমকি। ট্রাম্পের নেটো সফরের সময় ইরানের সঙ্গে সংঘর্ষ নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল।

ট্রাম্প কী বলেছিলেন?

ট্রাম্প অবশ্য নিজে নিরাপত্তাজনিত কারণে বিমান বদলের দাবি অস্বীকার করেছেন। একইসঙ্গে জানিয়েছিলেন, ইরানের হিট লিস্টে রয়েছেন তিনি। সাংবাদিকদের বলেছিলেন, “আপনারা সম্ভবত বিপজ্জনক বিমানে রয়েছেন। আমাকে সবসময়ই হুমকির মুখে থাকতে হয়। ওদের (ইরানিরা) হিট লিস্টে একেবারে প্রথমেই রয়েছি আমি। আমার যদি কিছু হয়, তবে আপনাদেরও সেই একই অবস্থা হবে।” দাবি করেছিলেন, পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনতেই তিনি পুরনো এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফিরতে চেয়েছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us