Mohan Bhagwat: নিউ ইয়র্কের পর টরন্টো, বিশ্বকে ‘বন্ধুত্বের’ বার্তা দেবেন RSS প্রধান মোহন ভাগবত

Hindu Vishwa Bandhu:  এর আগে একই শিরোনামে নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। সেখানেও বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের বার্তা সামনে রেখে মোহন ভাগবত বক্তব্য রেখেছিলেন। এবার টরন্টোয় একই ভাবনাকে কেন্দ্র করে ফের তাঁর বক্তব্য শোনার সুযোগ তৈরি হচ্ছে।

Mohan Bhagwat: নিউ ইয়র্কের পর টরন্টো, বিশ্বকে ‘বন্ধুত্বের’ বার্তা দেবেন RSS প্রধান মোহন ভাগবত
আরএসএস প্রধান মোহন ভাগবত।Image Credit source: PTI

|

Aug 31, 2026 | 7:23 AM

টরন্টো: শতবর্ষ পূরণ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএসের শতবর্ষ উপলক্ষে বিদেশের মাটিতে একাধিক কর্মসূচিতে ব্যস্ত সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ‘হিন্দু বিশ্ব বন্ধু-বন্ধুত্ব দিয়ে বিশ্বকে গ্রহণ করুন’ (Hindu Vishwa Bandhu – Embrace the World in Friendship)- শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কানাডার টরন্টোয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত।

‘Hindu Vishwa Bandhu: Embrace the World in Friendship’ নামের এই অনুষ্ঠানের মূল ভাবনা হল বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি এবং বিশ্বব্যাপী মানুষের মধ্যে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া। টরন্টোয় আয়োজিত এই অনুষ্ঠানে মোহন ভাগবতের বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টরন্টো সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা নাগাদ অনুষ্ঠানটি হওয়ার কথা। ভারতীয় সময় অনুযায়ী এটি পরের দিন ভোর প্রায় ৩টে নাগাদ হবে। অনুষ্ঠানে সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতজি তাঁর বক্তব্য রাখবেন। মোহন ভাগবতের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এই লিঙ্কে

‘হিন্দু বিশ্ব বন্ধু’ (Hindu Vishwa Bandhu) অর্থাৎ ‘বিশ্বের সঙ্গে বন্ধুত্ব’—এই ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু সমাজের ভূমিকা, বিশ্বভ্রাতৃত্ব এবং পারস্পরিক সৌহার্দ্যের মতো বিষয়গুলি গুরুত্ব পাবে। কানাডার মতো দেশে, যেখানে বহু সংস্কৃতির মিলন  হয়েছে, সেই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে একই শিরোনামে নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। সেখানেও বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের বার্তা সামনে রেখে মোহন ভাগবত বক্তব্য রেখেছিলেন। এবার টরন্টোয় একই ভাবনাকে কেন্দ্র করে ফের তাঁর বক্তব্য শোনার সুযোগ তৈরি হচ্ছে।

টরন্টোর এই অনুষ্ঠান ঘিরে প্রবাসী ভারতীয় ও হিন্দু সম্প্রদায়ের মধ্যেও উৎসাহ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us