Pakistan Airstrikes in Afghanistan: ‘নিজের ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত করেছে’, পাকিস্তানকে তুলোধনা ভারতের

India Condemns Pakistan Airstrikes on Afghanistan: কয়েক মাসের মধ্যে রবিবার পাকিস্তান আফগানিস্তানে সবথেকে বড় বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, এই অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে তালিবান সরকার জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা-সহ তিনটি প্রদেশে হামলার জেরে অন্তত ৩৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬৩ জন।

Pakistan Airstrikes in Afghanistan: নিজের ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত করেছে, পাকিস্তানকে তুলোধনা ভারতের
আফগানিস্তানে হামলা পাকিস্তানেরImage Credit source: Tv9 Bangla

Jun 30, 2026 | 9:58 AM

কাবুল: আফগানিস্তানে হামলার তীব্র নিন্দা করল ভারত। সম্প্রতি, আফগানিস্তানের (Pakistan attack on Afghanistan) উপর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এবার পাকিস্তানি হামলার কড়া সমালোচনা করল নয়া দিল্লি। বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানের সার্বভৌমত্বে সরাসরি আঘাত করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নয়া দিল্লি (India on attack at Afghanistan)।

কী বলল বিদেশমন্ত্রক?

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে আফগান ভূখণ্ডে যে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, ভারত তার তীব্র নিন্দা করছে। পাকিস্তানের দাবি, হামলার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি। তবে এই হামলায় বহু সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও শিশু মৃত্যু হয়েছে। বহু মানুষ আহতও হয়েছেন। বিদেশ মন্ত্রকের দাবি, এই হামলা ‘বেপরোয়া’ এবং ‘আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর তীব্র আগ্রাসন’। ভারতের মতে, পাকিস্তানের এই পদক্ষেপ শুধুমাত্র আফগানিস্তান নয়, গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকির সৃষ্টি করছে।

আফগানিস্তানে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে নয়া দিল্লি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। পাশাপাশি, আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথাও জানানো হয়েছে বিবৃতিতে।

আফগানিস্তানে হামলা পাকিস্তানের

কয়েক মাসের মধ্যে রবিবার পাকিস্তান আফগানিস্তানে সবথেকে বড় বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, এই অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে তালিবান সরকার জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা-সহ তিনটি প্রদেশে হামলার জেরে অন্তত ৩৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬৩ জন।

অন্যদিকে, পাকিস্তানের দাবি, হামলায় ২৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে। যদিও আফগান সরকার বারবার জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনও জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়া হয় না।

‘ডবল-ট্যাপ’ হামলার অভিযোগ

তালিবান প্রশাসনের অভিযোগ, পাকতিয়ার একটি এলাকায় প্রথম হামলার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করলে একই জায়গায় দ্বিতীয়বার বোমাবর্ষণ করা হয়। এই ধরনের ‘ডবল-ট্যাপ’ হামলাকে তিনি অনৈতিক বলে উল্লেখ করেছেন। তবে এই অভিযোগ নিয়ে পাকিস্তানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us