India-US Tarif: ‘MEGA’-র সমীকরণ বুঝিয়ে মোদীর ভূয়সী প্রশংসায় মার্কিন সাংবাদিক, রাষ্ট্রনেতাদের অনুকরণের পরামর্শ

India-US Tarif: প্রসঙ্গত,  ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মোদী আমেরিকায় যান। তাঁর সফরের দিকে নজর ছিল সকলের। ট্রাম্পের মুখে শোনা যায় মোদীর ‘বন্ধুত্ব’-এর কথা। আলোচনায় শুধু দু’দেশের সম্পর্কই কেবল নয়, ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গও উঠে আসে।

India-US Tarif: MEGA-র সমীকরণ বুঝিয়ে মোদীর ভূয়সী প্রশংসায় মার্কিন সাংবাদিক, রাষ্ট্রনেতাদের অনুকরণের পরামর্শ
ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোদীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 15, 2025 | 12:07 AM

ওয়াশিংটন: ‘MIGA’ অর্থাৎ ‘মেক ইন্ডিয়া গ্রেট এগেন’+ MAGA = MEGA’। এই সমীকরণ অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। যা বিশ্বের কাছে প্রশংসনীয়ও বটে। বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাদের এই পন্থা অনুকরণ করতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসায় মার্কিন সাংবাদিক। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিশিষ্ট মার্কিন সাংবাদিক উইল রিপ্লে।


প্রসঙ্গত,  ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মোদী আমেরিকায় যান। তাঁর সফরের দিকে নজর ছিল সকলের। ট্রাম্পের মুখে শোনা যায় মোদীর ‘বন্ধুত্ব’-এর কথা। আলোচনায় শুধু দু’দেশের সম্পর্কই কেবল নয়, ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গও উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মোদীকে প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প।

কিন্তু মোদীর সফরের মধ্যে ট্রাম্প ঘোষণা করেন রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক সমান শুল্ক। তারপরও আমেরিকা সফরকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে এক্স হ্যান্ডলে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায় উঠে আসে ‘মাগা’ ও ‘মিগা’ প্রসঙ্গ। দুটি শব্দের অর্থ বিশ্লেষণে মোদী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, মেক আমেরিকা গ্রেট এগেন। আমেরিকার নাগরিকরা তাঁর মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ মাগা-র সঙ্গে পরিচিত। আর আমেরিকার ভাষায় বিকশিত ভারতকে বললে হবে মেক ইন্ডিয়া গ্রেট এগেন অর্থাৎ মিগা। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ।” আর ঠিক এই বিষয়টিই উল্লেখ করেছেন মার্কিন সাংবাদিক। ‘MIGA+ MAGA’ দুয়ে মিলে ‘MEGA’, এই মেগা শব্দের অর্থ বোঝালেন তিনি।

তাঁর বক্তব্য, মোদী ট্রাম্পের সঙ্গে তাঁর অষ্টম বৈঠকে করেন। এটা খারাপ হতে পারে. কারণ মোদীর উপস্থিতিতেই ট্রাম্প যেদিন ভয়ঙ্কর পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন। তারপরও ‘MEGA’ শব্দের অর্থ বুঝিয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে মোদীকে নিদর্শনস্বরূপ তুলে ধরেন তিনি। 

Follow Us