Indian Origin Man Killed: মধ্যরাতে ছুরি নিয়ে হামলা, ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে ‘খুন’ লন্ডনে

Indian-Origin Man Stabbed to Death: মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) সূত্রে খবর, ঘটনাটি বুধবারের। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের মোড়ের কাছে একটি দোকানের বাইরে গুরভেজ-সহ আরও এক ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

Indian Origin Man Killed: মধ্যরাতে ছুরি নিয়ে হামলা, ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুন লন্ডনে
ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যুImage Credit source: x

Jun 14, 2026 | 11:26 AM

লন্ডন: বিদেশের মাটিতে ফের ‘খুন’ ভারতীয়। লন্ডনে (London) এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুনের (Indian Origin Man Allegedly Killed in London) অভিযোগ উঠেছে। মৃতের নাম গুরভেজ সিং (২৬)। জানা গিয়েছে, ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পশ্চিম লন্ডনে সাউথহলের নর্থ রোড (Southhall North Road) এবং ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে হামলার ঘটনাটি ঘটেছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে।

ছুরি নিয়ে ‘হামলা’

মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) সূত্রে খবর, ঘটনাটি বুধবারের। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের মোড়ের কাছে একটি দোকানের বাইরে গুরভেজ-সহ আরও এক ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। আহত দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গুরভেজকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গুরভেজের। আহত আরও এক ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবর।

খুনের ঘটনায় কারা জড়িত?

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই খুনের সন্দেহে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেরই বয়স ২০-৩০ বছরের মধ্যে। তবে, তাঁদের মধ্যে অধিকাংশকেই মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোনও অভিযোগ ছাড়াই ৬ জনকেই মুক্তি দেওয়া হয়েছে। আর একজনকে জামিনে ছাড়া হয়েছে। পরবর্তীকালে তাঁকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, ঘটনার সময় যাঁরা আশেপাশেই ছিলেন, অর্থাৎ প্রত্যক্ষদর্শীদেরও খুঁজছে পুলিশ। তদন্তে সাহায্যের জন্য তাঁদের এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে। তদন্তকারীরা এখনও বিভিন্ন সূত্র খতিয়ে দেখছেন এবং ঘটনার আগে-পরে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছেন।

Follow Us