Strait of Hormuz: ইরানের জলপথে ডিজেল পাচার? গ্রেফতার হওয়া ভারতীয় নাবিকদের নিয়ে বড় সাফল্য ভারতের!

Iran War: ৩২ বছরের পুরোনো এই জাহাজটি দুবাইয়ের 'হারবার ফিনিক্স' কোম্পানির। জাহাজটি মূলত পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে জলপথে যাতায়াত করত। ২০২৫ সালের জুলাইতে ডিজেল পাচারের অভিযোগে এই জাহাজটিকে আটক করা হয়।

Strait of Hormuz: ইরানের জলপথে ডিজেল পাচার? গ্রেফতার হওয়া ভারতীয় নাবিকদের নিয়ে বড় সাফল্য ভারতের!
Iran Releases 10 Indian Sailors From Harbour Phoenix Tanker Amid Strait of Hormuz Crisis.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 28, 2026 | 5:07 PM

কলকাতা: দীর্ঘ ১০ মাস পর অবশেষে ইরানের (Iran) বন্দিদশা থেকে মুক্ত হলেন ১০ জন ভারতীয় নাবিক। ২০২৫ সালের জুলাইয়ে পারস্য উপসাগরের জাস্ক বন্দরের (Jask Port) কাছ থেকে ‘হারবার ফনিক্স’ (Harbour Phoenix) নামের একটি তেলবাহী জাহাজসহ এই ভারতীয় নাবিকদের (Indian Sailors) গ্রেফতার করেছিল ইরান। দীর্ঘ দিন ধরে আলোচনার পর গত ২৬ মে তাঁদের নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।

শোনা গিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রক ও তেহরানের ভারতীয় দূতাবাসের যৌথ প্রচেষ্টায় এই উদ্ধারকার্য সফল হয়েছে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মাঝে একদম চুপচাপ, আলোচনার মাধ্যমে এই ১০ ভারতীয়দের মুক্ত করল নয়াদিল্লি। এই মুহূর্তে তাঁদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে।

 

একটি বিবৃতিতে বলা হয়েছে,”ভারতের নৌপরিবহন দপ্তর, বিদেশ মন্ত্রক, তেহরানের ভারতীয় দূতাবাস, আরপিএসএল কোম্পানি ও জাহাজের কর্তাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নাবিকদের মুক্ত করা হয়েছে। তাঁরা এখন সবাই নিরাপদে আছেন।” তবে কেন ধরা হয়েছিল, সেই বিষয়ে নৌপরিবহন দপ্তর বিস্তারিত কিছু জানায়নি। তবে জাহাজ খোঁজার যাবতীয় ওয়েবসাইট ঘেঁটে জানা গিয়েছে, ওগুলো পালাউ দেশের পতাকা লাগানো একটি তেলবাহী জাহাজ।

এরমধ্যে আবার একপ্রস্থ উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান জলপথ ‘হরমুজ প্রণালী’কে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন”হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা। এটি সবার জন্য খোলা থাকবে। কোনও দেশ এর নিয়ন্ত্রণ পাবে না।”

৩২ বছরের পুরোনো এই জাহাজটি দুবাইয়ের ‘হারবার ফিনিক্স’ কোম্পানির। জাহাজটি মূলত পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে জলপথে যাতায়াত করত। ২০২৫ সালের জুলাইতে ডিজেল পাচারের অভিযোগে এই জাহাজটিকে আটক করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানে আক্রমণ করার পর থেকেই ইরান, ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাধারণত, সারা বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস বা মোট তেলের ৫ ভাগের ১ ভাগ এই জলপথ দিয়েই নানা দেশে যায়। ইরানের এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আবার খুলে দেওয়ার জন্য বর্তমানে বেশ কিছু শান্তি আলোচনা করছে দেশগুলি।

Follow Us