India-China: চিনের ও প্রান্তেই রয়েছে ভারতের ‘সত্যিকারের বন্ধু’, চেনেন দিল্লির এই পার্টনারকে?

S Jaishankar: জয়শংকর বোঝালেন ভারত ও দক্ষিণ কোরিয়া বর্তমানে একে অপরের 'সত্যিকারের গুরুত্বপূর্ণ পার্টনার' হয়ে উঠেছে। এই বন্ধুত্বকে এবার এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা বললেন জয়শংকর। বিদেশমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাকটর, গ্রিন হাইড্রোজেন, পরমানু গবেষণা-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য এই পার্টনারশিপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী ভারত।

India-China: চিনের ও প্রান্তেই রয়েছে ভারতের সত্যিকারের বন্ধু, চেনেন দিল্লির এই পার্টনারকে?
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI

|

Mar 06, 2024 | 10:19 PM

সিওল: দু’দিনের সফরে দক্ষিণ কোরিয়া গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারত ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বিগত দিনগুলিতে কীভাবে দুই দেশের উন্নয়নে সাহায্য করেছে, সেই বিষয়ের উপর আলোকপাত করেন তিনি। জয়শংকর বোঝালেন ভারত ও দক্ষিণ কোরিয়া বর্তমানে একে অপরের ‘সত্যিকারের গুরুত্বপূর্ণ পার্টনার’ হয়ে উঠেছে। এই বন্ধুত্বকে এবার এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা বললেন জয়শংকর। বিদেশমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাকটর, গ্রিন হাইড্রোজেন, পরমানু গবেষণা-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য এই পার্টনারশিপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী ভারত।

উল্লেখ্য, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের দিক থেকে দক্ষিণ কোরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের যে প্রান্তে ভারত রয়েছে, ঠিক তার উল্টো প্রান্তেই রয়েছে দক্ষিণ কোরিয়া। সেদিক থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষিণ কোরিয়া সফরকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এক নতুন দিশার সঞ্চার হয়। সিওলে দশম ভারত- দক্ষিণ কোরিয়া জয়েন্ট কমিশন মিটিং-এ সে কখাও তুলে ধরেন জয়শংকর। বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন করেছি। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছিল। এই বন্ধুত্বকে আমাদের আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া দরকার।’

জয়শংকর দুই দেশের সম্পর্কের কথা বোঝাতে গিয়ে বলেন, ‘বিগত বছরগুলিতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশই উন্নত হয়েছে। আমরা সত্যিকারের গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠেছে একে অপরের জন্য। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা… যে সব ক্ষেত্রগুলিতে আমরা পারস্পরিক সহযোগিতার পথে হেঁটেছি, উভয়েই উন্নতি দেখেছি।’

Loading...
Unable to load recommendations.
Follow Us