Mohan Bhagwat: লন্ডনে স্বামীনারায়ণ মন্দির ও খালসা জাঠা গুরুদ্বারে মোহন ভাগবত, দিলেন সম্প্রীতির বার্তা

Mohan Bhagwat London Visit: ব্রিটেনে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে ইতিমধ্যেই তিনি উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাঠা ব্রিটিশ আইলস গুরুদ্বারে গিয়েছেন। এছাড়াও তিনি লন্ডনের একটি জৈন মন্দিরে যাবেন।

Mohan Bhagwat: লন্ডনে স্বামীনারায়ণ মন্দির ও খালসা জাঠা গুরুদ্বারে মোহন ভাগবত, দিলেন সম্প্রীতির বার্তা
লন্ডনে মোহন ভাগবত।Image Credit source: TV9 বাংলা

|

Sep 05, 2026 | 2:02 PM

লন্ডন: শতবর্ষে পা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের। বিদেশের মাটিতে জনসংযোগে ব্যস্ত আরএসএস।  তিন দেশের সফরে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সফরের শেষ ধাপে শুক্রবার রাতে তিনি পৌঁছেছেন লন্ডনে। আজ তিনি উইলসডেনে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাঠ ব্রিটিশ আইলস গুরুদ্বারে যান।

গত ২ সেপ্টেম্বর ব্রিটেনে পৌঁছেছেন মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত শুক্রবার রাতে লন্ডনে পৌঁছেছেন। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে সংগঠনের যোগাযোগ ও কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যেই তাঁর এই তিন দেশ সফর।

ব্রিটেন সফরে ভাগবত খালসা জাঠা ব্রিটিশ আইলস গুরুদ্বারেও যান। তাঁর এই সফরের শেষ গন্তব্য লন্ডন। এর আগে তিনি আমেরিকা ও কানাডা সফর শেষ করেছেন।

লন্ডনে মোহন ভাগবতের পুরো কর্মসূচির সমন্বয় করছে Integral নামে ব্রিটেনভিত্তিক একটি সংগঠন। এই সংস্থার লক্ষ্য হল বিভিন্ন নেতা ও সম্প্রদায়ের মধ্যে আলোচনা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করা। ভাগবতকে স্বাগত জানানো এবং তাঁর বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করার জন্য ব্রিটেনের প্রায় ১১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Integral-এর সঙ্গে যুক্ত হয়েছে।

লন্ডনে মোহন ভাগবত ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। ব্রিটেনে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে ইতিমধ্যেই তিনি উইলসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দির এবং খালসা জাঠা ব্রিটিশ আইলস গুরুদ্বারে গিয়েছেন। এছাড়াও তিনি লন্ডনের একটি জৈন মন্দিরে যাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us