Sick Leave Rules: ফোন বা মেসেজে জানালে হবে না, একদিন Sick Leave নিলেও জমা দিতে হবে ডাক্তারের সার্টিফিকেট!

Medical Certificate for Sick Leave: সিক লিভের নিয়ম নিয়ে তিনি বলেন, "আমরা জানি এটা কঠিন সিদ্ধান্ত। তবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণে যে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি, সেই অসুবিধা আর মেনে নেওয়ার সুযোগ আমাদের নেই।" 

Sick Leave Rules: ফোন বা মেসেজে জানালে হবে না, একদিন Sick Leave নিলেও জমা দিতে হবে ডাক্তারের সার্টিফিকেট!
প্রতীকী চিত্র।Image Credit source: Chatgpt

|

Jul 03, 2026 | 12:28 PM

বার্লিন: হঠাৎ শরীর খারাপ হলে আর ফোন বা মেসেজ করে বসকে জানানো যাবে না যে আজ অফিস আসছেন না। কঠোর হচ্ছে অফিসের নিয়ম। সিক লিভ (Sick Leave) বা অসুস্থতার ছুটি নিয়েও চূড়ান্ত কড়াকড়ি। কর্মীরা একদিনের জন্যও অসুস্থতার ছুটি নিলে দেখাতে হবে মেডিক্যাল সার্টিফিকেট (Medical Certificate)!

এমনই কড়া নিয়ম আনছে জার্মানি (Germany) সরকার। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সে দেশের সরকার কর্মস্থলে আরও কঠোর নিয়ম আনছে। ছুটির নিয়মে আনছে বিরাট বদল। তারই অংশ হল সিক লিভের নিয়মে পরিবর্তন, যেখানে একদিনের ছুটির জন্যও মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ় দেশের অর্থনীতিকে তুলে ধরতেই শ্রম, ট্যাক্স ও পেনশন নিয়ে বিরাট পরিবর্তন এনেছেন। সিক লিভের নিয়ম নিয়ে তিনি বলেন, “আমরা জানি এটা কঠিন সিদ্ধান্ত। তবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণে যে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি, সেই অসুবিধা আর মেনে নেওয়ার সুযোগ আমাদের নেই।”

জার্মান চ্যান্সেলরের দাবি, এই উদ্যোগগুলি কাজে বৃদ্ধি বাড়াবে, চাকরি ও প্রতিযোগিতা বাড়াবে। একইসঙ্গে সামাজিক উন্নয়ন সুরক্ষাও সুনিশ্চিত করবে। তিনি জানান, নিম্ন আয়ের শ্রেণিদের উপর থেকে করের বোঝা কমানো হচ্ছে। কর্মী ও কোম্পানির উপরেও কর কমানোর প্রচেষ্টা করা হচ্ছে।  বদল আনা হচ্ছে পেনশন ব্যবস্থায়।

পেনশন সিস্টেমে যে পরিবর্তন আনা হচ্ছে, তাতে অবসরের বয়স আরও বাড়ানো হবে। বর্তমানে অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর।

আগে তিনদিন পর্যন্ত ছুটি নিলে কোনও ডাক্তার দেখাতে হত না বা সার্টিফিকেট দিতে হত না। এক সপ্তাহের ছুটি নিলে সিক লিভ লেটার জমা দিতে হত। সেক্ষেত্রেও ডাক্তার দেখানো বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে একদিন সিক লিভ নিলেও, তাকে চিকিৎসকের সার্টিফিকেট জমা দিতে হবে।

Follow Us