
প্যারিস: করার কথা ছিল স্কাই ডাইভিং, কিন্তু মাঝ আকাশেই বিপত্তি। ভেঙে পড়ল বিমান। কমপক্ষে ১১ জনের মৃত্য়ৃুর আশঙ্কা। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। রবিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব ফ্রান্সের ন্যান্সিতে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আজ, রবিবার (২৮ জুন) ফ্রান্সের ন্যান্সির টমব্লেইনে বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে বেশ অনেকজন যাচ্ছিলেন, সকলেই স্কাই ডাইভিং করতে বিমানে চড়েছিলেন। কিন্তু আচমকাই বিমানটি ভেঙে পড়ে।
স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ বিমানটি ভেঙে পড়ে। বিমানের পাইলট সহ ১১ জনই মারা যান। এর মধ্যে পাঁচজন স্কাইডাইভার স্টুডেন্ট ছিলেন এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
JUST IN: 11 killed after plane crashes in Tomblaine, France.#Tomblaine #France #Crash #LiveVideo #FrancePlaneCrash #Breaking #Alert #Rescue #CivilianAircraft pic.twitter.com/WUfOEzRZEN
— Europe Cognizant (@EuropeCognizant) June 28, 2026
স্কাই ডাইভিংয়ে বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর প্যারাসুট খুলে যায় একটা উচ্চতায় নেমে আসার পর। ফলে যাত্রীদের বাঁচার সুযোগ থাকলেও, আচমকাই দুর্ঘটনা ঘটায় এবং বিমানের দরজা না খোলায় যাত্রীরা কেউই নামতে পারেননি। ফলে সকলেরই মৃত্যু হয়।
বিমান দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ইমার্জেন্সি সার্ভিস। শুরু করা হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভেঙে পড়া বিমানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই দুর্ঘটনাস্থলে যেতে বারণ করেছে।
কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।