Philippines Tsunami Warning: আসছে সুনামি… ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে!

Philippines Earthquake and Tsunami Warning: জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, আজ ভোরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম গভীরতার ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। GFZ প্রথমে কম্পনের মাত্রা ৭.৩ হলেও, পরে তা সংশোধন করে ৮.২ এবং পরবর্তীতে ৭.৮ করা হয়।

Philippines Tsunami Warning: আসছে সুনামি... ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে!
ফিলিপিন্সে ভূমিকম্পImage Credit source: Tv9 Bangla

Jun 08, 2026 | 10:16 AM

ফিলিপিন্স: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স (Philippines Earthquake)। সোমবার সকালে মিন্ডানা দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের জেরে বহু বাড়ি ধসে পড়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ভূমিকম্পের জেরে সুনামি (TSUNAMI) সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, আজ ভোরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম গভীরতার ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। GFZ প্রথমে কম্পনের মাত্রা ৭.৩ হলেও, পরে তা সংশোধন করে ৮.২ এবং পরবর্তীতে ৭.৮ করা হয়। কম্পনে জেরে ভোরবেলা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি, ভূমিকম্পের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুলের বাচ্চারা আতঙ্কে বসে রয়েছে। আর মাটি রীতিমতো দুলছে। জানা গিয়েছে, বেশ কিছু বাড়ি ধসে গিয়েছে।

উত্তর-পূর্ব অঞ্চলে সুনামি সতর্কতা

ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উত্তর-পূর্ব উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে জনগণকে সতর্ক করা হয়েছে। সেদেশের সরকারি সংস্থা PHIVOLCS-র তরফে দক্ষিণ ফিলিপিন্সে বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা সমুদ্র থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আফটারশক সতর্কতা

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে,এই শক্তিশালী ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এবং আগামী কয়েক ঘণ্টায় শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে, গুজব উপেক্ষা করতে এবং শুধুমাত্র সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

Follow Us