Russia-Ukraine: ইউক্রেনে ভারতীয় শিল্পপতির স্টিল কারখানায় ‘হামলা’ রাশিয়ার, মৃত ২

Russian Missile Strike : ইউক্রেনের ওই কারখানার নাম আর্সেলর মিত্তল স্টিল। ওই কারখানা ভারতের ধনকুবের লক্ষ্মী মিত্তলের মালিকানাধীন। সেদেশের বৃহত্তম স্টিল কারখানা বলে জানা গিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে অবস্থিত ওই কারখানার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং ব্লাস্ট ফার্নেস উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। 

Russia-Ukraine: ইউক্রেনে ভারতীয় শিল্পপতির স্টিল কারখানায় হামলা রাশিয়ার, মৃত ২
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

Aug 17, 2026 | 3:00 PM

কিয়েভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) ক্ষতির মুখে এবার ভারতীয় শিল্পপতি। ইউক্রেনে ওই ভারতীয় শিল্পপতির বৃহত্তম স্টিল কারখানা (Steel Plant) রয়েছে। সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া (Russia)। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন শ্রমিকের। স্টিল কারখানার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানা গিয়েছে। কারখানার কাজও ব্যাহত হয়েছে বলে খবর।

ঠিক কী হয়েছে? 

ইউক্রেনের ওই কারখানার নাম আর্সেলর মিত্তল স্টিল। ওই কারখানা ভারতের ধনকুবের লক্ষ্মী মিত্তলের মালিকানাধীন। সেদেশের বৃহত্তম স্টিল কারখানা বলে জানা গিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে অবস্থিত ওই কারখানার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং ব্লাস্ট ফার্নেস উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ক্ষতিগ্রস্থ কারখানা 

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের বৃহত্তম স্টিল কারখানা ক্রিভি রিহ-তে আংশিকভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের কৌশলগত অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও এই কারখানাটিকে উল্লেখ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন কর্মী ও ঠিকাদার সংস্থার কর্মী।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। দমকলকর্মী, উদ্ধারকারী দল এবং চিকিৎসাকর্মীরা সেই কাজে যুক্ত রয়েছেন। উৎপাদন প্রক্রিয়ার একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেরামত করতে কত সময় লাগবে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us