London Heatwave: ভাঙল ১০০ বছরের রেকর্ড, হাঁসফাঁস করছে লন্ডনবাসী!

Climate Change: বড় হিটওয়েভের কবলে পড়েছে লন্ডন। এর ফলে গত দুই দিনের মধ্যে দেশের মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড একবার নয়, দু-দুবার ভেঙে গিয়েছে। দিন কয়েক আগে লন্ডনের তাপমাত্রা ছিল ৩৫, যা ভেঙে দিয়েছে ১০৪ বছরের পুরোনো রেকর্ড।

| Edited By: Moumita Das

May 28, 2026 | 6:25 PM

1 / 8
ইউরোপে চলছে ভয়ানক গরম। এই মুহূর্তে ব্রিটেনও পড়েছে ভয়ঙ্কর গরমের কবলে। গত দুই দিনের মধ্যে সেখানে মে মাসের গরমের সব পুরোনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গত সোমবার লন্ডনের কিউ গার্ডেন্সে তাপমাত্রা ছিল ৩৮ ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯২২ সালের মে মাসের পুরোনো রেকর্ডের থেকে পুরো ২ ডিগ্রি বেশি। (Credit - Getty Images)

2 / 8
লন্ডনের এই তীব্র গরমের দাপট মঙ্গলবার আরও বেড়ে যায়। এদিন হিথরো বিমানবন্দরে তাপমাত্রা পৌঁছে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। বসন্তকালের এই সময়ে ব্রিটেনের মানুষ এমন গরম আগে কোনোদিন দেখেনি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সাফোক, বার্কশায়ার, ওয়ারউইকশায়ারের মতো বিভিন্ন স্থানীয় এলাকাতেও গরমের নতুন রেকর্ড তৈরী হয়েছে। (Credit - Getty Images)

3 / 8
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ফ্রিডেরিকে অটো সতর্ক করে বলেছেন, মে মাসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি হওয়া কোনও সাধারণ ঘটনা নয়। এটি সরাসরি চোখের সামনে জলবায়ু পরিবর্তনের প্রমাণ। কার্বন নির্গমন বা দূষণ সম্পূর্ণ শূন্যে না নামলে আগামী দিনে আরও গরম বাড়বে এবং এই ধরণের রেকর্ড ভাঙা চলতেই থাকবে। (Credit - Getty Images)

4 / 8
এই তীব্র গরমের কারণে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি ২০২৬ সালের প্রথম 'অ্যাম্বার হেলথ অ্যালার্ট' বা জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে। প্রশাসন জানিয়েছে, এই অতিরিক্ত গরমের কারণে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য ও সামাজিক সেবা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ পড়তে পারে। এই সতর্কবার্তা আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে। (Credit - Getty Images)

5 / 8
সে দেশের জলবায়ু পরিবর্তন কমিটি (CCC) সরকারকে সতর্ক করে একটি বড় রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগামী দিনের চরম গরম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য ব্রিটেন একটুও প্রস্তুত নয়। পরিস্থিতিটি এতটাই খারাপ যে, সে দেশের প্রতি ১০টি বাড়ির মধ্যে ৯টির ও বেশি বাড়িতে গরম আটকানোর মতো ভাল ব্যবস্থা নেই। (Credit - Getty Images)

6 / 8
রিপোর্টে বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং যদি আর মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে ব্রিটেনের তাপমাত্রা নিয়মিত ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এর ফলে ২০৫০ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৫০০ কোটি লিটার জলের অভাব দেখা দেবে। পরিস্থিতি সামাল দিতে প্রতি বছর প্রায় ১১ বিলিয়ন পাউন্ড খরচ করা প্রয়োজন। (Credit - Getty Images)

7 / 8
পরিবেশ বিশেষজ্ঞ গ্যারেথ রেডমন্ড কিং সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এই দাবদাহ প্রাণঘাতী রূপ নেবে। তিনি মনে করিয়ে দেন, ২০২২ সালের জুলাই মাসে তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি ছড়িয়েছিল, তখন প্রায় ৩০০০ মানুষ মারা গিয়েছিল। তখন ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ও হাজার হাজার বাড়ির বিদ্যুৎ চলে গিয়েছিল। (Credit - Getty Images)

8 / 8
 বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু ঘরের পরিকাঠামো বদলালে এই বিপদ থেকে বাঁচা যাবে না, বরং কার্বন নির্গমন কমানোর কাজ দ্রুত করতে হবে। কারণ শুধু প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা একসময় ব্যর্থ হবে।  তবে স্বস্তির খবর এই যে, আগামী বুধবার থেকে এই গরম কিছুটা কমবে ও তাপমাত্রা কমে ২০ থেকে ৩০ ডিগ্রির ঘরে নামবে। (Credit - Getty Images)

Follow Us