UPI Payment: ইন্টারনেট ছাড়াই হবে UPI পেমেন্ট, কীভাবে? নয়া পরিষেবা আনল RBI

UPI Tap and Pay Service: ১০ সেপ্টেম্বর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা নতুন পরিষেবার ঘোষণা করেন। ডিজিটাল পেমেন্ট আরও সহজ করার পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা ও সহায়তা বাড়ানোর লক্ষ্যে দু’টি নতুন পরিষেবা চালু করা হয়েছে। একটি 'ইউপিআই পে অ্যান্ড ট্যাপ', অন্যটি এআই চালিত 'মাইইউপিআই'। কী কী সুবিধা মিলবে পরিষেবায়?

UPI Payment: ইন্টারনেট ছাড়াই হবে UPI পেমেন্ট, কীভাবে? নয়া পরিষেবা আনল RBI
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Sep 12, 2026 | 8:12 PM

নয়া দিল্লি: ইউপিআই পেমেন্ট করবেন, অথচ মোবাইলে নেটওয়ার্ক নেই বা ইন্টারনেটে সমস্যা। অনেককেই এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। অবশেষে এই সমস্যারও সমাধান হতে চলেছে। সম্প্রতি, ইউপিআই পে অ্যান্ড ট্যাপ পরিষেবা চালু করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। এর মাধ্যমে NFC-সাপোর্টেড স্মার্টফোন ব্যবহার করে NFC-যুক্ত POS মেশিনে পেমেন্ট করা যাবে। ফোন আনলক করে POS মেশিনের কাছে ট্যাপ করলেই হবে পেমেন্ট।

১০ সেপ্টেম্বর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই নতুন পরিষেবার ঘোষণা করেন। ডিজিটাল পেমেন্ট আরও সহজ করার পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা ও সহায়তা বাড়ানোর লক্ষ্যে দু’টি নতুন পরিষেবা চালু করা হয়েছে। একটি ‘ইউপিআই পে অ্যান্ড ট্যাপ’, অন্যটি এআই চালিত ‘মাইইউপিআই’।

ইন্টারনেট ছাড়াই কি সব জায়গায় UPI চলবে?

একটি বিষয় মাথায় রাখতে হবে। ‘ইউপিআই পে অ্যান্ড ট্যাপ’ চালু হওয়ার অর্থ এই নয় যে, এবার থেকে ইন্টারনেট ছাড়াই সর্বত্র UPI পেমেন্ট করা যাবে। এই ব্যবস্থায় গ্রাহকের স্মার্টফোনে মোবাইল ইন্টারনেটের প্রয়োজন হবে না। তবে যে POS মেশিনে পেমেন্ট করা হচ্ছে, সেটির ইন্টারনেট সংযোগ ব্যবহার করে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কীভাবে কাজ করবে ইউপিআই পে অ্যান্ড ট্যাপ?

কন্ট্যাক্টলেস ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যেভাবে পেমেন্ট করা হয়, অনেকটা একইভাবে কাজ করবে এই পরিষেবা। এর জন্য গ্রাহকের কাছে NFC-সাপোর্টেড স্মার্টফোন থাকতে হবে।

প্রথমে ফোনটি আনলক করতে হবে। তারপর NFC-সাপোর্টেড POS মেশিনের কাছে ফোনটি ট্যাপ করতে হবে। পিওএস টার্মিনালের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইউপিআই-এর সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে এই সুবিধা পাওয়া যাবে। এমনকী UPI-র সঙ্গে যুক্ত RuPay ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

লাগবে না UPI PIN?

ছোট অঙ্কের লেনদেন আরও সহজ করা হয়েছে। পাঁচ হাজার পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে UPI PIN দেওয়ার প্রয়োজন হবে না। তবে পাঁচ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পিন দিতে হবে।

মাইইউপিআই কী?

NPCI-র তৈরি একটি AI-চালিত প্ল্যাটফর্ম হল মাইইউপিআই। বিভিন্ন ব্যাঙ্ক ও UPI অ্যাপে থাকা গ্রাহকদের UPI লেনদেন এবং অটো পে ম্যানডেট সংক্রান্ত তথ্য এক জায়গায় আনার লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম।

MyUPI-তে থাকছে সেফটি সুইচ। কোনও গ্রাহকের যদি সন্দেহ হয় যে তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তাহলে এই পরিষেবার মাধ্যমে ইউপিআই ডেবিট ট্রানজাকশন বন্ধ করার অনুরোধ জানাতে পারবেন। কাউকে টাকা পাঠানোর আগেই সংশ্লিষ্ট প্রাপকের বিষয়ে অতিরিক্ত তথ্যও দেখাবে মাইইউপিআই।

Loading...
Unable to load recommendations.
Follow Us