Share Market News: হুড়মুড়িয়ে পড়ছে বাজার, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছল একাধিক সংস্থা!

Stock Market: আজ প্রায় ১৭৮ পয়েন্ট পড়ল নিফটি ৫০। প্রায় ৫৪৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। বাজারের আজ এমনই দৈন্যদশা একসঙ্গে ৫টি সংস্থা দিন শেষ করেছে লোয়ার সার্কিট হিট করে।

Share Market News: হুড়মুড়িয়ে পড়ছে বাজার, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছল একাধিক সংস্থা!

Feb 10, 2025 | 7:53 PM

আজ ১০ ফেব্রুয়ারি। এখনও উত্থানের মুখ দেখেনি বাজার। আজ প্রায় ১৭৮ পয়েন্ট পড়ল নিফটি ৫০। প্রায় ৫৪৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। বাজারের আজ এমনই দৈন্যদশা একসঙ্গে ৫টি সংস্থা দিন শেষ করেছে লোয়ার সার্কিট হিট করে। এছাড়াও আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছে গিয়েছে রেলের সংস্থা রাইটস, ডেলিভারি, টিউব ইনভেস্টমেন্টস, ওয়ার্লপুল অফ ইন্ডিয়া, ইজ মাই ট্রিপ, ফিনোলেক্স, স্টার হেলথের মতো সংস্থা। যদিও এই পতনের দিনেও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, মাহিন্দ্রা ও মাহিন্দ্রার মতো সংস্থা।

আজ বাড়ল যারা:

আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আপার সার্কিট হিট করল কর্ডস কেবল ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও আজ বেড়েছে ধুনসেরি ইনভেস্টমেন্টস, হেক্সা ট্রেডেক্স, গারওয়ার হাই-টেক ফিল্মস, ধুনসেরি ভেঞ্চারসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ একসঙ্গে লোয়ার সার্কিট হিট করেছে ৫টি সংস্থা। এনজিএল ফাইন কেমের শেয়ারের দাম আজ পড়েছে ২০ শতাংশ। কোয়্যাড্রান্ট ফিউচার টেক, বানকো প্রোডাক্টস, তিলকনগর ইন্ডাস্ট্রিজ, এক্সেল ইন্ডাস্ট্রিজ-এর মতো সংস্থার শেয়ারের দাম পড়েছে ১৯.৯৯ শতাংশ।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল ইন্ডিয়ান টোনার। শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিল অ্যাস্টার ডিএম হেলথকেয়ার।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে তিরুপতি ফোর্জ, কোঠারি পেট্রোকেম, ফোর্স মোটরস, বাটা ইন্ডিয়া, ক্রিসিল, কির্লোস্কার ইন্ডাস্ট্রিজ, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, এসকর্টস, জিএসকে ফার্মা, আইচার মোটরস, জিলেট ইন্ডিয়া, অ্যাপোলো হসপিটালস, নিকো পার্কস, সারেগামা ইন্ডিয়া, নালকো, নায়েকা, ইউরেকা ফোর্বস উল্লেখযোগ্য।

*১০ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us