Bangla NewsBusiness Aadhaar PAN Mobile Number Update: How to Link & Update from Home Easily
AADHAAR-PAN Card-এ মোবাইল নম্বর আপডেট না থাকলেই কিন্তু সর্বনাশ! বাড়ি বসে কীভাবে এই আপডেট করবেন, শিখে নিন
Aadhaar PAN mobile number update: শুধু আধার কার্ড বা প্যান কার্ড থাকলেই তো হল না, সেটা আপডেটেড রাখাও জরুরি। কোনও আপডেট বা অন্য কোনও দরকারে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরেই ওটিপি আসে। ফোন নম্বর লিঙ্ক না থাকলে, অথেনটিকেশন হয় না। গুরুত্বপূর্ণ অ্যালার্ট পাওয়া যায় না।
নয়া দিল্লি: আধার কার্ড (AADHAAR Card) ও প্য়ান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে হোক বা আয়কর (Income Tax) জমা দেওয়া কিংবা ভর্তুকি পেতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার ও প্যান কার্ড লাগেই। তবে শুধু আধার কার্ড বা প্যান কার্ড থাকলেই তো হল না, সেটা আপডেটেড রাখাও জরুরি। তার কারণ কোনও আপডেট বা অন্য কোনও দরকারে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরেই ওটিপি আসে। ফোন নম্বর লিঙ্ক না থাকলে, অথেনটিকেশন (Authentication) হয় না। গুরুত্বপূর্ণ অ্যালার্ট পাওয়া যায় না। যদি আপনার আধার কার্ড বা প্যান কার্ডে পুরনো ফোন নম্বর লিঙ্ক থাকে, তবে তা ডি-লিঙ্ক করে নতুন নম্বর লিঙ্ক করবেন কী করে?
আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন-
প্রথমে আধার অ্যাপে লগ ইন করতে হবে। তারপর ‘আপডেট আধার ডিটেইলস’ অপশনে ক্লিক করতে হবে।
এর পরের ধাপে আপডেট মোবাইল নম্বর অপশনটি সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় নথি পূরণ করুন।
এবার অথেনটিকেশন প্রক্রিয়া পূরণ করুন এবং পেমেন্ট করুন।
ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ফোন নম্বর আপডেট হয়ে যাবে।
প্যান কার্ডে মোবাইল নম্বর বদলাবেন কী করে?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট NSDL বা UTIITSL – এ ক্লিক করুন।
এরপরে প্য়ান কার্ডে চেঞ্জ বা কারেকশন অপশনে ক্লিক করুন।
এবার প্যান নম্বর, নিজের নাম, জন্মতারিখ ও ইমেইল আইডি দিন।
১৫ ডিজিটের একটি টোকেন নম্বর তৈরি হবে।
পরের ধাপে সিলেক্ট করুন যে কোন ডকুমেন্ট আপডেট করতে চান।
এবার ফি পেমেন্ট করুন। তাহলেই আপডেট হয়ে যাবে। একটি অ্যকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, যা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে কতদিন সময় লাগবে প্যান আপডেট হতে।